ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
রোহিতের ‘ডাবল সেঞ্চুরি’
চলছে বিশ্ব ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় ফ্রাঞ্চাইজি টি-২০ টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। গতকাল মুখোমুখি হয় বেঙ্গালুরু ও মুম্বাই ইন্ডিয়ান্স। আর এই ম্যাচে খেলতে নেমে নতুন রেকর্ড গড়লেন রোহিত।
গতকালকে ম্যাচে একবার রানআউট থেকে বেঁচেছেন, আরেকবার বেঁচেছেন ক্যাচ দিয়ে। দুবার সুযোগ পেয়েও ইনিংসটা লম্বা করতে পারেননি অধিনায়ক রোহিত শর্মা। আউট হয়েছেন ১০ বলে ১ রান করে। ব্যাট হাতে ভুলে যাওয়ার মতো ইনিংস খেলা রোহিত মুম্বাই-বেঙ্গালুরু ম্যাচটিকে মনে রাখতে পারেন দারুণ এক মাইলফলকের কারণে।
এটি ছিল টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে তাঁর ২০০ত ম্যাচ। স্বীকৃত টি-টোয়েন্টিতে অধিনায়কত্বে ডাবল সেঞ্চুরি করা তৃতীয় ক্রিকেটার তিনি, ভারতীয়দের মধ্যে দ্বিতীয়।
রোহিতের নেতৃত্বের দুই শর মধ্যে আইপিএলের ম্যাচই বেশি—১৪৪টি। দ্বিতীয় সর্বোচ্চ ৫১ ম্যাচ অধিনায়কত্ব করেছেন ভারতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে। ৫টি ম্যাচ আছে চ্যাম্পিয়নস লিগ টি-টোয়েন্টিতে।
স্বীকৃত টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ৩০৭ ম্যাচে অধিনায়কত্ব করেছেন মহেন্দ্র সিং ধোনি। ভারতের সাবেক অধিনায়ক এখনো চেন্নাই সুপার কিংসকে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। দ্বিতীয় সর্বোচ্চ ২০৮ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ড্যারেন স্যামি।
সবচেয়ে বেশি নেতৃত্ব দেওয়া প্রথম পাঁচজনের বাকি দুজন এখন অধিনায়কত্ব করেন না। ভারত ও বেঙ্গালুরু মিলিয়ে ১৯০ ম্যাচ অধিনায়কত্ব করা কোহলি আছেন চারে। ১৭০ ম্যাচ নিয়ে পাঁচে থাকা গৌতম গম্ভীর মাঠের ক্রিকেটই ছেড়ে দিয়েছেন।
বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে অধিনায়ক হিসেবে সর্বোচ্চ ১৫৮ ম্যাচ মাহমুদউল্লাহর। দ্বিতীয় স্থানে আছেন মুশফিকুর রহিম, ম্যাচসংখ্যা ১৪৪। বাংলাদেশ দলের টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসানের নেতৃত্বের অভিজ্ঞতা ১৪৩ টি-টোয়েন্টি, যা বাংলাদেশিদের মধ্যে তৃতীয়, সব মিলিয়ে ১২তম। এর পরই আছেন মাশরাফি বিন মুর্তজা, ম্যাচ ১৪০টি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- ভিএআরে বাতিল গোল : আর্জেন্টিনার খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE