ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
‘এক জনের জন্যই হারতে হল’, পঞ্জাবের কাছে ম্যাচ হারে কেকেআর ক্যাপ্টেনের অভিযোগ
সারা ক্রিকেট বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ঘরাশল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে গতকালের ম্যাচে পঞ্জাব কিংসের বিরুদ্ধে হারের দায় এক ব্যাটারের উপর চাপালেন কলকাতার নাইট রাইডার্স এর অধিনায়ক নীতীশ রানা। এই আসরের অন্যতম শক্তিশালী দল কলকাতা নাইট রাইডার্সের অধিনায়কের মতে, সেই ব্যাটার যদি আউট না হতেন তা হলে বৃষ্টিবিঘ্নিত ম্যাচ জিততেন তাঁরা।
ম্যাচ শেষে নীতীশ বলেন, ‘‘বৃষ্টি না এলে যে কোনও ফল হতে পারত। আমরা জিততেও পারতাম। ঠিক ওই সময়েই বেঙ্কটেশ (আয়ার) আউট হয়ে গেল। তার আগে ডাকওয়ার্থ লুইস নিয়মে আমরা এগিয়ে ছিলাম। ওই একটা উইকেটই আমাদের পিছিয়ে দিল।’’
এ বারই প্রথম অধিনায়কত্ব করছেন নীতীশ। কিন্তু প্রথম ম্যাচেই তাঁর অধিনায়কত্ব প্রশ্নের মুখে। সাত জন বোলার নিয়ে নামলেও মাত্র পাঁচ জন বোলারকেই ব্যবহার করেছেন তিনি। আন্দ্রে রাসেল ও অনুকূল রায়কে বল করাননি। তার কারণ অবশ্য পরে স্পষ্ট করে দিয়েছেন নাইট অধিনায়ক।
নীতীশ বলেছেন, ‘‘অনুকূলকে বল করাব ভেবেছিলাম। কিন্তু সেই পরিস্থিতি তৈরি হল না। আর রাসেলের কোনও চোট নেই। আসলে আমি ঠিক করেছিলাম পাঁচ জন বোলারকে দিয়েই ইনিংস শেষ করাব। তাই রাসেলকে বল করাইনি। কিন্তু ওরা উইকেট বেশি ভাল বুঝতে পেরেছিল। তাই ভাল ব্যাট করল।’’
কেকেআর অধিনায়ক যতই সাফাই দিন না কেন, তাঁর সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠছেই। গত মরসুমে রাসেলকে ডেথ ওভারে ব্যবহার করতেন শ্রেয়স আয়ার। রাসেল ভাল বলও করেছেন। পঞ্জাবের বিরুদ্ধে যেখানে সুনীল নারাইন ৪০ ও টিম সাউদি ৫৪ রান দিলেন সেখানেও কেন বিকল্প সিদ্ধান্ত নিলেন না নীতীশ? সেটা করলে হয়তো কারও উপর হারের দায় চাপাতেই হত না তাঁকে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- ভিএআরে বাতিল গোল : আর্জেন্টিনার খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE