ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
বাংলাদেশ থেকে মোস্তাফিজকে নিয়ে গেলেও শেষ ১৬ তে রাখেনি দিল্লি
ক্রিকেট বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ঘরোয়া সহজ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলতে বিমান ভাড়া করে বাংলাদেশ ক্রিকেটের আক্রমনাত্মক প্রেসার কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানকে উড়িয়ে নেওয়া হয়েছিল ভারতে। কিন্তু তাকে একাদশে তো দূরে থাক ইমপ্যাক্ট ক্রিকেটারদের তালিকাতেও রাখেনি আইপিএল ইতিহাসের অন্যতম শক্তিশালী দল দিল্লি ক্যাপিটালস।
গতকাল শনিবার (১ এপ্রিল) সকাল ৮টায় ভাড়া করা বিমানে ভারতে পাড়ি জমান মোস্তাফিজ।
নেদারল্যান্ডসের বিপক্ষে ওয়ানডে সিরিজ থাকায় দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলার আনরিখ নরকিয়াকে এখনই পাচ্ছে না এই দিল্লি ক্যাপিটালস। সে ক্ষেত্রে ভাবা হচ্ছিল একাদশে মোস্তাফিজ থাকবেন। আর তাড়াহুড়ো করে দলের সঙ্গে যোগ দেওয়ায় সেই সম্ভাবনা আরও বেড়েছিল। কিন্তু শেষ পর্যন্ত দিল্লির ষোলোতেও জায়গা পাননি ফিজ।
অধিনায়ক ডেভিড ওয়ার্নারের সঙ্গে দিল্লিতে বিদেশি ক্রিকেটার হিসেবে আছেন মিচেল মার্শ, রোভম্যান পাওয়েল ও রাইলি রুশো। বিদেশি চারজন ক্রিকেটারই ব্যাটসম্যান। মূলত দলে চেতন সাকারিয়া ও খলিল আহমেদের মতো দুজন ভারতীয় বাঁহাতি পেসার থাকায় মোস্তাফিজকে বিবেচনা করেনি দিল্লি। এছাড়া ইমপ্যাক্ট ক্রিকেটার হিসেবে রয়েছেন আমান খান, প্রাভিন দুবে, মনিশ পান্ডে, ললিত যাদব ও অভিষেক পোরেল। এই ম্যাচে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ওয়ার্নার।
এবার আইপিএলের ১৬তম আসরে বাংলাদেশি তিন ক্রিকেটার দল পেয়েছেন। সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমানের পাশাপাশি লিটন দাস প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন। সাকিব-লিটন কলকাতা নাইট রাইডার্স এবং ফিজ দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলবেন।
তবে শুরু থেকে সাকিব ও লিটনকে পাচ্ছে না কলকাতা। আয়ারল্যান্ডের বিপক্ষে আগামী ৪ এপ্রিল শুরু হতে যাওয়া একমাত্র টেস্ট খেলে দুজনের আইপিএলে যোগ দেওয়ার কথা রয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- ভিএআরে বাতিল গোল : আর্জেন্টিনার খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE