ঢাকা, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩
লজ্জার রেকর্ডে শচীনের পাশে নাম লেখালেন সূর্যকুমার
উদ্ভাবনী সব শটে টি-টোয়েন্টি ক্রিকেটে বাজিমাত করেছেন ভারতীয় দলের অন্যতম তারকা ক্রিকেটার সূর্যকুমার যাদব। ২০ ওভারের ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্সের পরে জায়গা মিলেছে ওয়ানডে ক্রিকেটেও। তবে অবাক করা বিষয় হল টি-টোয়েন্টির সেই ছন্দ টেনে আনতে পারেননি তিনি।
৫০ ওভারের ক্রিকেটে ২৩ ম্যাচ খেলে ফেললেও বলার মতো সাফল্য নেই টি-টোয়েন্টিতে এক নম্বরে থাকা এই এই ভারতীয় তারকা ব্যাটারের। দলের অন্যতম টারকা ব্যাটার শ্রেয়াস আইয়ারের অনুপস্থিতিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে দলে সুযোগ মিলেছে টি-২০ তে তুঙ্গে থাকা সূর্যকুমারের।
এমন সুযোগ নিশ্চিতভাবেই নিজের জায়গাটা পোক্ত করতে চেয়েছিলেন এই ব্যাটার। অস্ট্রেলিয়ার বিপক্ষে হলো যেন ঠিক উল্টোটা। টানা তিন ম্যাচে গোল্ডেন ডাক মেরে লজ্জার রেকর্ড গড়লেন সূর্যকুমার।
অ্যাস্টন অ্যাগারের শর্ট লেংথ ডেলিভারি খানিকটা নিচু হওয়াতেই ভড়কে যান ডানহাতি এই ব্যাটার। অ্যাগারের স্পিনে কুপোকাত হয়ে বোল্ড বোল্ড আউট হতে হয় ভারতের এই ব্যাটারকে। আগের দুই ম্যাচে সূর্যকুমার আউট হয়েছেন মিচেল স্টার্কের বলে।
বাঁহাতি পেসারের গুড লেন্থে পড়া ডেলিভারিটি ইন-সুইং করে ভেতরে ঢোকা বলে অন-সাইডে খেলতে চেয়েছিলেন তিনি। তবে ব্যাটে বলে করতে পারেননি ৩২ বছর বয়সি এই ক্রিকেটার। তাতেই লেগ বিফোর উইকেটের ফাঁদে পড়ে ফিরে যেতে হয় সূর্যকুমার। প্রথম দুই ম্যাচেই এভাবে আউট হয়েছেন তিনি।
বুধবার আবারও গোল্ডেন ডাক মারলে লজ্জার হ্যাটট্রিক হয় তার। হ্যাটট্রিক ডাক মারার রেকর্ডে সূর্যকুমার পাশে পাচ্ছেন ভারতীয় গ্রেট শচীন টেন্ডুলকারকে। ১৯৯৪ সালে নিজের প্রথম সেঞ্চুরি পাওয়ার পর টানা তিন ওয়ানডেতে ডাক মেরেছিলেন তিনি। প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে আর পরের দুই ম্যাচে শচীন ডাক মেরেছিলেন ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে।
শচীন ছাড়াও ভারতের হয়ে হ্যাটট্রিক ডাক রয়েছে অনিল কুম্বলে (১৯৯৬), জহির খান (২০০৩-০৪), ইশান্ত শর্মা (২০১০-১১) এবং জসপ্রিত বুমরাহ (২০১৭-১৮)। এদিকে ৪৬৩ ওয়ানডেতে ২০ ডাক নিয়ে সবচেয়ে বেশি ডাক মারা ক্রিকেটারদের তালিকায় ১৩ নম্বরে রয়েছেন শচীন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা, জানুন ম্যাচের সময়
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা