ঢাকা, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩
সিরিজ নির্ধারনী ম্যাচে ভারতকে বিশাল রানের লক্ষ্য দিল অস্ট্রেলিয়া
সম্প্রতি অস্ট্রেলিয়ার ক্রিকেট দল ভারত সফর করেছে। টেস্ট ও ওয়ানডে সিরিজ খেলার জন্য ভারতে আসেছে অস্ট্রেলিয়ার ক্রিকেট দল। ইতিমধ্যে শেষ হয়ে গেছে টেস্ট সিরিজ ও ওয়ানডে সিরিজের দুটি ম্যাচ। এই দুটি ম্যাচে ১-১ জয় নিয়ে সিরিজ সমতায় রেখেছে দুই দল। আজ সিরিজ নিশ্চিতের ম্যাচ।
সিরিজের তৃতীয় তথা শেষ ওয়ানডে ম্যাচে টস জিতল অস্ট্রেলিয়া। টস জিতে অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেন। ভারত এই ম্যাচে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামার সিদ্ধান্ত নেয়। সুতরাং, তিন স্পিনারেই লড়াইয়ে ভারত।
প্রথম ২ ম্যাচে শূন্য রানে আউট হলেও আরও একটা ম্যাচে মাঠে নামার সুযোগ পেয়ে গেলেন সূর্যকুমার যাদব। অস্ট্রেলিয়া তাদের প্রথম একাদশে একজোড়া বদল করে। ইনজুরি সারিয়ে দলে ফেরেন ডেভিড ওয়ার্নার। দলে ঢুকেছেন অ্যাস্টন এগরও। বাদ পড়েছেন ক্যামেরন গ্রিন ও ন্যাথন এলিস।
ডেভিড ওয়ার্নারের অনুপস্থিতিতে সিরিজের প্রথম ২ ম্যাচে ট্রেভিস হেডের সঙ্গে ওপেন করতে নামেন মিচেল মার্শ। ওপেনার হিসেবে ২টি ম্যাচেই সফল হন তিনি। তাই ওয়ার্নার দলে ফিরলেও চেন্নাইয়ের তৃতীয় ওয়ান ডে ম্যাচে ওপেনিং জুটি বদলায়নি অস্ট্রেলিয়া। হেডের সঙ্গে শুরুতে ব্যাট করতে নামেন মার্শ। ভারতের হয়ে বোলিং শুরু করেন শামি।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত সর্বশেষ স্কোর অস্ট্রেলিয়া ৪৯ ওভারে ১০ উইকেট হারিয়ে ২৬৯ রান সংগ্রহ করেন। জয়ের জন্য ভারতের সঙ্গে লক্ষ্য ২৭০ রান।
অস্ট্রেলিয়ার প্রথম একাদশ
ডেভিড ওয়ার্নার, ট্রেভিস হেড, মিচেল মার্শ, স্টিভ স্মিথ (ক্যাপ্টেন), মার্নাস ল্যাবুশান, অ্যালেক্স ক্যারি (উইকেটকিপার), অ্যাস্টন এগর, মার্কাস স্টইনিস, সিয়ান অ্যাবট, মিচেল স্টার্ক ও অ্যাডাম জাম্পা।
ভারতের প্রথম একাদশ
রোহিত শর্মা (ক্যাপ্টেন), শুভমন গিল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, লোকেশ রাহুল (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া (ভাইস ক্যাপ্টেন), রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, মহম্মদ শামি ও মহম্মদ সিরাজ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা, জানুন ম্যাচের সময়
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা