ঢাকা, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩
‘বাংলাদেশের পক্ষে ৪০০ রান করা সম্ভব’
চলছে বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। চলতি সিরিজে পর পর দুই ম্যাচে রানের পাহাড় গড়েছে বাংলাদেশ। প্রথম ম্যাচে ৩৩৮ রান করে অতীতে সর্বোচ্চ রানের নিজেদের রেকর্ড ভেঙেছিল বাংলাদেশ। পরের ম্যাচেই ৩৪৯ রান করে আগের ম্যাচের রেকর্ড ছাপিয়ে যায় টাইগাররা।
দুটিই এখন ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ রানের তালিকার শীর্ষে। এমন রানবন্যার সিরিজে শেষ ম্যাচে কি প্রথমবারের মতো ৪০০ রান স্পর্শ করবে বাংলাদেশ দল? বাংলাদেশ দলের পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ডের চটজদলি উত্তর, ‘সম্ভব, এতে কোনো সন্দেহ নেই।’
কীভাবে? উত্তরটা ডোনাল্ডের মুখেই শুনুন, ‘প্রথম ম্যাচে দুজন ৯০ রান করে আউট হয়েছে। পরের ম্যাচে দুজন ৭০ করেছে। মুশফিক অবশ্য ইনিংসটাকে বড় করেছে, ১০০ করেছে। আমরা ওই জুটিগুলোকে আরও গভীরে নিতে চাই। আয়ারল্যান্ডকে শেষ ১০ ওভারে নিতে চাই ৭ অথবা ৬ উইকেট হাতে রেখে। যেন আমরা আরও বেশি রান নিতে পারি। আমরা ওই জুটিগুলো আরও লম্বা করতে পারব।’
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের উইকেটের প্রসঙ্গও এসেছে ডোনাল্ডের কথায়, ‘এখানে যে উইকেট ছিল, সেটা অনেকটা দক্ষিণ আফ্রিকার উইকেটের মতো। দারুণ বাউন্স। আর রাতে শিশিরের কারণে আরও দ্রুত হয়। দারুণ স্ট্রোক প্লের জন্য আদর্শ এমন উইকেট। আপনি এখানে থিতু হলে ইনিংস বড় করা উচিত।’
ডোনাল্ড এরপর আবারও জোর দিয়ে বলেন, ‘হ্যা, এখানে ৪০০ রান করা সম্ভব। অবশ্যই সম্ভব। আমাদের ওই জুটিগুলো আরও বড় করতে হবে, ম্যাচটাকে আরও গভীরে নিতে হবে।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা, জানুন ম্যাচের সময়
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা