ঢাকা, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩
সাকিবকে নিয়ে উচিৎ কথাটাই বললেন হাথুরুসিংহে
কয়েকদিন আগেই আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ম্যাচ দিয়ে ক্রিকেটে ৭০০০ রানের মাইলফলক স্পর্শ করেন বাংলাদেশের দেশ সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এই উপলক্ষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে একটি স্মারক উপহার দেয়া হয় বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে।
সাকিব আল হাসানকে এই পুরস্কার দেওয়ার সময় তাকে প্রশংসায় ভাসান বর্তমানে বাংলাদেশের প্রধান কোচ চান্দিকা হাথুরুসিংহে। বাংলাদেশের হেড কোচের মতে, "অন্যান্য কন্ডিশনে খেললে সাকিব এতদিনে ১০-১২ হাজার রানও করে ফেলতে পারতেন।"
সম্প্রতি বাংলাদেশ ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির অফিশিয়াল ফেসবুক পেইজে ড্রেসিংরুমের একটি ভিডিও পোস্ট করা হয়। সেখানেই হাথুরুসিংহেকে এমনটা বলতে শোনা গেছে। এপ্রেসিয়েশন স্পিচ দিতে গিয়েই এমনটা বলেছেন লঙ্কান এই কোচ।
তিনি বলেন, ‘সাকিব, আমি জানি বেশিরভাগ সময়ে বাংলাদেশে খেলা, এবং শুরুতে এমন প্রতিপক্ষের বিপক্ষে খেলা যাদের বোলিং আক্রমণ অনেক বেশি ভালো ছিল। যদিও এটা এখন একেবারেই এমন (শক্তিশালী) নয়, অন্তত শেষ ৫-৬ বছরে। যখন তুমি ক্যারিয়ার শুরু করেছিলে তখন কিন্তু এটা সহজ ছিল না।’
‘এখানে (বাংলাদেশে) এত রান করা সহজ নয়। যদি তুমি ইংল্যান্ড, অস্ট্রেলিয়া বা ভারতে খেলতে তাহলে তোমার যে প্রতিভা তাতে করে তোমার রান থাকত ১০,০০০ বা ১২,০০০। এটা খুব বড় অর্জন (৭০০০ ওয়ানডে রান), খুবই ভালো করেছো।’
আয়ারল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে চলতি ওয়ানডে সিরিজে আরেকটি মাইলফলক স্পর্শ করেন সাকিব। তামিম ইকবালের পর মাত্র দ্বিতীয় বাংলাদেশি হিসেবে ওয়ানডেতে ৭০০০ রান স্পর্শ করেন তিনি। একইসঙ্গে ওয়ানডেতে কমপক্ষে সাত হাজার রান ও তিনশ উইকেট পাওয়া অলরাউন্ডারদের মধ্যে তৃতীয় স্থানে জায়গা করে নেন তিনি।
এর আগে শ্রীলঙ্কার সনাথ জয়সুরিয়া (১৩৪৩০ রান, ৩২৩ উইকেট) এবং পাকিস্তানের শহীদ আফ্রিদি (৮০৬৪ রান, ৩৯৫ উইকেট) এমন কীর্তি গড়েছিলেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা, জানুন ম্যাচের সময়
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা