ঢাকা, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩

২০২৩ ওয়ানডে বিশ্বকাপের দিন-তারিখ ইঙ্গিত দিল আইসিসি

২০২৩ মার্চ ২২ ১০:২৫:২৯

২০২৩ ওয়ানডে বিশ্বকাপের দিন-তারিখ ইঙ্গিত দিল আইসিসি

এই বছরের শেষের দিক অর্থাৎ অক্টোবরে ভারতের মাটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা আইসিসির সবচেয়ে বড় ইভেন্ট ওয়ানডে বিশ্বকাপ। আইসিসির এই প্রতিযোগিতা চলবে নভেম্বর পর্যন্ত। তবে জানা যায় যে আহমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে হবে ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল ম্যাচ।

যদিও এ ওয়ানডে বিশ্বকাপের সূচি এখনও প্রকাশ করেনি আইসিসি। তবে প্রতিযোগিতা শুরু ও শেষের একটা সম্ভাব্য দিন জানাল ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সেটি হল আগামী ৫ অক্টোবর থেকে শুরু হয়ে চলতে পারে ১৯ নভেম্বর পর্যন্ত। বিশ্বকাপের খেলাগুলো অনুষ্ঠিত হবে ভারতের মোট ১২টি শহরজুড়ে।

এই আসর টানা ৪৬ দিন ধরে চলবে বএল ধারনা করা হচ্ছে। আইসিসির মোট ১০টি দলের প্রতিযোগিতায় নকআউট পর্বের ৩টি ম্যাচ মিলিয়ে মোট ৪৮টি খেলা অনুষ্ঠিত হবে। তবে কোন ভেন্যুতে কোন ম্যাচ হবে, সেটি এখনো চূড়ান্ত হয়নি।

আহমেদাবাদ ছাড়াও ভেন্যুর তালিকায় আছে চেন্নাই, দিল্লি, ব্যাঙ্গালুরু, ধর্মশালা, গুয়াহাটি, হায়দরাবাদ, কলকাতা, লখনৌ, ইন্দোর, রাজকোট এবং মুম্বাইয়ের নাম।

সাধারণত বিশ্বকাপের এক বছর আগে সূচি প্রকাশ করে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। তবে এবার ভারত সরকারের কাছ থেকে বিসিসিআই-এর অনুমতি পাওয়ার জন্য অপেক্ষা করেছিল। এর মধ্যে প্রধান দুটি কারণ হল- প্রতিযোগীতার জন্য কর ছাড় এবং পাকিস্তানি খেলোয়াড়দের ভিসা সংক্রান্ত ছাড়পত্র।

গত সপ্তাহে দুবাইতে আইসিসির বৈঠক অনুষ্ঠিত হয়েছিল, যেখানে বিসিসিআই আইসিসিকে আশ্বস্ত করেছিল যে পাকিস্তানি খেলোয়াড়রা ভারত সরকারের কাছ থেকে ভিসা পেতে কোনও সমস্যায় পড়বে না।

এখন পর্যন্ত ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের ৭টি দল চূড়ান্ত হয়েছে। স্বাগতিক ভারতসহ বাংলাদেশ, ইংল্যান্ড, আফগানিস্তান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং পাকিস্তান বিশ্বকাপ নিশ্চিত করেছে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ