ঢাকা, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩
বাংলাদেশ ক্রিকেট ভক্তদের জন্য দারুন সুখবর, বাড়ছে নতুন ভেন্যু
সাম্প্রতিক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামকে আন্তর্জাতিক ক্রিকেট ভেন্যু হিসেবে পুনরায় স্বীকৃতি দিয়েছেন বলে জানা গেছে। এমনটা জানিয়েছেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য রাগেবুল আহসান। গতকাল ২০ মার্চ সোমবার রাতে তিনি ফেসবুক পোস্টের মাধ্যমে এ এঈ সুখবর জানান।
এর আগে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ভেন্যু বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার ও আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের বিষয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের সঙ্গে সাক্ষাৎ করেছেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য রাগেবুল আহসান।
এছাড়া গতকাল সোমবার নিজ দপ্তরে প্রতিমন্ত্রীর সঙ্গে দেখা করে এ-সংক্রান্ত আবেদনও প্রতিমন্ত্রীর হাতে তুলে দেন আওয়ামী লীগের এই সংসদ সদস্য। পরে প্রতিমন্ত্রী এ বিষয়ে বিসিবির সঙ্গে আলোচনা করে দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছেন সংসদ সদস্য রাগেবুল আহসান।
সংসদ সদস্য রাগেবুল আহসান তার ফেসবুক পোস্টে লিখেছেন, বগুড়াবাসীর আবেদনের পরিপ্রেক্ষিতে মাননীয় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল শহীদ চান্দু স্টেডিয়ামকে আন্তর্জাতিক ক্রিকেট ভেন্যু হিসেবে পুনরায় স্বীকৃতি দেওয়ার আশ্বাস দিয়েছেন। বগুড়াবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রী এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীকে অভিনন্দন জানাচ্ছি। রাগেবুল আহসান বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
তিনি বলেন, ২ মার্চ শহীদ চান্দু স্টেডিয়ামে ক্রিকেট ভেন্যু বাতিলের সিদ্ধান্তের কথা জানিয়ে জাতীয় ক্রীড়া পরিষদকে চিঠি দেয় বিসিবি। বিসিবির আকস্মিক এ সিদ্ধান্তে শুধু বগুড়া নয়, গোটা উত্তরাঞ্চলের ক্রিকেটপ্রেমী মানুষ হতাশ হয়ে পড়েন। এ কারণে নিজের দায়িত্ববোধ থেকেই ভেন্যু বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের জন্য সংশ্লিষ্ট মহলে যোগাযোগ করেছিলেন।
বগুড়ার জেলা প্রশাসক মো. সাইফুল ইসলামও ভেন্যু ফিরিয়ে আনতে জোর তৎপরতা অব্যাহত রেখেছেন। এরই ধারাবাহিকতায় গতকাল যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে সার্বিক অবস্থা তুলে ধরেছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা, জানুন ম্যাচের সময়
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা