ঢাকা, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩
পরিত্যক্ত ম্যাচ শেষে মুশফিককে নিয়ে যা বললেন সাকিব
গতকাল ২০ মার্চ দেশের হয়ে দ্রুততম সেঞ্চুরি হাঁকিয়েও জয়ের স্বাদ পাওয়া হয়নি মুশফিকুর রহিমের। ব্যাটিং তাণ্ডবে ৬০ বলে ১০০ রানে অপরাজিত থেকেও দেশের অন্যতম সেরা এই ব্যাটার মাঠ ছেড়েছেন আক্ষেপ নিয়ে। এমন রেকর্ডেও সন্তুষ্ট নন কারণ বেরসিক বৃষ্টিতে পন্ড হয়েছে আয়ারল্যান্ড-বাংলাদেশের দ্বিতীয় ওয়ানডে।
গতকাল সিরিজ জয়ের লক্ষ্যে নামা বাংলাদেশ স্কোরবোর্ডে ৩৪৯ রান তোলার পরই শুরু হয় বৃষ্টি। যা চলে প্রায় ঘন্টা দুইয়েকেরও বেশি। তাই মাঠে নামা নেমেই দু'দল মেনে নেয় ম্যাচ পরিচালকর সিদ্ধান্ত। ১-০'তে এগিয়ে থেকেই এখন শেষ ওয়ানডেতে সিরিজ জিততে নামবে সাকিব-তামিমরা।
ম্যাচ বৃষ্টিতে পন্ড হলেও সাকিব আল হাসান অবশ্য মনে করছেন, জয় নিয়ে মাঠ ছাড়তে পারলে ভালো হতো। সঙ্গে দীর্ঘদিন পর এমন ইনিংস খেলা মুশফিকও পেতেন বাড়তি আত্মবিশ্বাস। তবে বৃষ্টিতে যে কারও হাত নেই তা ভালো করেই জানেন টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক।
সাকিব বলেন, 'জিতে গেলে ভালো হতো অবশ্যই, বিশেষ করে যারা ভালো খেলছে। মুশফিক ভাইয়ের জন্য আরও ভালো হতো আমার মনে হয়। কিন্তু বৃষ্টি তো আমাদের হাতে নেই, এটা হতেই পারে।'
মুশফিকের এমন ইনিংস মনে ধরেছে লিটন দাসেরও। দ্বিতীয় ওয়ানডেতে ৭০ রান করে সাজঘরে ফেরা এই ব্যাটার সংবাদ সম্মেলনে এসে জানিয়েছিলেন এমন সেঞ্চুরি তিনি আগে কখনও দেখেননি।
লিটন বলেন, 'ফিলিংস তো অনেক ভালো। সত্যি কথা বলতে আমি যতদিন খেলতেছি বাংলাদেশের কোনো খেলোয়াড় শেষদিকে গিয়ে ১০০ করে নাই। যখন দল থেকে কেউ এরকম একটা সেঞ্চুরি করে, দেখলে অনেক ভালো লাগে। সিনিয়ররা কেউ করলে তো আরও ভালো লাগে।'
ক্যারিয়ারের নবম সেঞ্চুরি পাওয়ার দিন ৬ নম্বরে নেমে মুশফিক অপরাজিত ছিলেন ৬০ বলে ১০০ রানে। ১৪ চারের পাশাপাশি ছিল ২টি ছক্কাও। তবে বেসরিক বৃষ্টিতে শেষ পর্যন্ত জয় ছাড়াই মাঠ ছাড়তে হয় দেশের অন্যতম সেরা এই ব্যাটারকে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা, জানুন ম্যাচের সময়
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা