ঢাকা, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩
আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট নাকি ভারতে আইপিএল, সিদ্ধান্ত জানলেন লিটন দাস
আগামী ৩১ মার্চ থেকে শুরু হচ্ছে ক্রিকেট বিশ্বের সবচেয়ে বেশি জনপ্রিয় ঘরোয়া আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। ভারতের ঘরোয়া লিগের এবারের আসরে বাংলাদেশ থেকে সুযোগ পেয়েছেন তিনজন ক্রিকেটার। দেশ সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান, বাংলাদেশ দলের টপ অর্ডার ব্যাটসম্যান লিটন দাস এবং ফাস্ট বোলার মোস্তাফিজুর রহমান।
তিনজনের মধ্যে লিটন এবং সাকিব খেলবেন আইপিএলের সন্নতম শক্তিশালী দল কলকাতা নাইট রাইডার্সের হয়ে এবং মুস্তাফিজুর রহমান খেলবেন আসরের অন্যতম শক্তিশালী দল দিল্লি ক্যাপিটালসের হয়ে। বর্তমানে বাংলাদেশ টেস্ট দলে নিয়মিত সদস্য নন পেসার মোস্তাফিজুর রহমান। তাই আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট দলে থাকছেন না তিনি এটা এক প্রকার নিশ্চিত।
এই কারণে এই ঘরোয়া লিগের প্রথম থেকেই দেখা যাবে মুস্তাফিজুর রহমানকে। আয়ারল্যান্ডের বিপক্ষে টি-২০ সিরিজ শেষে আইপিএলের যোগ দেবেন তিনি তবে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচ থাকার কারণে আইপিএলের প্রথম কয়েকটি ম্যাচ মিস করতে পারেন টাইগার ব্যাটার লিটন এবং সাকিব।
যদিও আইপিএল এর প্রথম থেকে খেলার জন্য আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচ থেকে বিশ্রাম চেয়েছেন লিটন এবং সাকিব। বিষয়টি নিশ্চিত করেছিলেন ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস। তিনি অবশ্য বলেছিলেন, এখনো কোনো সিদ্ধান্ত হয়নি তাদের ছুটি দেওয়ার ব্যাপারে।
এদিকে সিলেটে আইরিশদের বিপক্ষে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এই নিয়ে মুখ খুলেছেন লিটন। তার ভাষ্য, আবেদন করেছেন, কিন্তু এখনও কোনো সিদ্ধান্ত পাননি তারা। কবে থেকে এনওসি চেয়েছেন প্রশ্নে লিটন জানান, “এখনও ডিসিশন হয়নি। হলে জানতে পারবেন। আপনারাই প্রথমে জানতে পারবেন।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা, জানুন ম্যাচের সময়
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা