ঢাকা, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩
ভারত-পাকিস্তান সিরিজ চালু করা নিয়ে আফ্রিদির বিশেষ অনুরোধ
ক্রিকেট বিশ্বের চিরপ্রতিদ্বন্দ্বী দল হল ভারত এবং পাকিস্তান। ক্রিকেট মাঠ ছাড়াও এই দুই দলের বিভিন্ন সমস্যা সব সময় লেগে থাকে। কেউ কারো দেশে যেতে চাওয়া তো দূরের কথা কেউ কারো সাথে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে চায়না ভারত এবং পাকিস্তান।
মুলাত ক্রিকেট ভারত-পাকিস্তান দ্বৈরথ সবসময় জমজমাট হয়। সমর্থকরা এই দুই দেশের মধ্যকার লড়াই বেশ ভালোই উপভোগ করেন। এই দুই দল মাঠে নামলে যেন বাড়তি উত্তেজনা সৃষ্টি হয় গ্যালারিতে।
তবে দুঃখ জনক হল রাজনৈতিক সমস্যার কারণে দীর্ঘদিন ধরেই এই দুই দেশের মধ্যকার দ্বিপাক্ষিক কোনো সিরিজ দেখছে না ক্রিকেটপ্রেমীরা। এবার সেটিই করার জন্য ভারতীয় সরকারকে অনুরোধ করবেন বলে জানিয়েছেন সাবেক পাক ক্রিকেটার শহিদ আফ্রিদি। আফ্রিদি বলেন, ‘আমি মোদি সাহেবের কাছে আবেদন করব যাতে দুই দেশের মাঝে ক্রিকেট চালু হয়। ’ ভারতীয় ক্রিকেট বোর্ডের ক্ষমতার দিকে ইঙ্গিত করে আফ্রিদি আরো বলেন, ‘আমি বলব না পাকিস্তান ক্রিকেট বোর্ডের ক্ষমতা নেই। কিন্তু কিছু জায়গায় ভারতীয় বোর্ড এগিয়ে। ’
কয়েকদিন আগে এশিয়া কাপ ইস্যুতে দুই দেশের মধ্যকার কথার লড়াই কম হয়নি। ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ পাকিস্তানে এই টুর্নামেন্ট খেলবেন না বলে জানান। এরপর পাকিস্তান ক্রিকেট বোর্ডের অনেকেই এটার জবাব দেন। তবে এইসব কিছু বাদ দিয়ে এবার বন্ধুত্বের হাত বাড়িয়ে দিতে চান আফ্রিদি।
সাবেক এই পাকিস্তানি অলরাউন্ডার বলেন, ‘ভারতীয় দলে এখনো আমার অনেক বন্ধু রয়েছে। দেখা হলে আমরা আড্ডা দিই। এই তো আগের দিন সুরেশ রায়নার সঙ্গে দেখা হয়েছিল। ওর কাছে আমি একটা ব্যাট চেয়েছিলাম। সে আমাকে ব্যাট দিয়েছিল। ’
নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আফ্রিদি বলেন, ‘গত কয়েক বছরে বেশ কিছু আন্তর্জাতিক দল পাকিস্তানে এসে সিরিজ খেলে গেছে। এখানকার নিরাপত্তাব্যবস্থা নিয়ে আর প্রশ্ন উঠবে বলে মনে হয় না। ভারত থেকে আমরা বেশ কয়েকবার হুঁশিয়ারি পেয়েছি, কিন্তু দুই দেশের সরকার যদি রাজি থাকে তাহলে দ্বিপক্ষীয় সিরিজ হবে। তবে কিছু মানুষ চায়, ভারত-পাকিস্তানের মধ্যে ক্রিকেট যাতে না হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা, জানুন ম্যাচের সময়
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা