ঢাকা, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩

আয়ারল্যান্ড সিরিজের মাঝপথেই হুট করে ঢাকায় ফিরলেন আফিফ

২০২৩ মার্চ ২১ ১৪:০০:২৯

আয়ারল্যান্ড সিরিজের মাঝপথেই হুট করে ঢাকায় ফিরলেন আফিফ

বৃহস্পতিবার আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডে ম্যাচ। তবে শেষ ওয়ানডে ম্যাচে থাকবেন না টাইগারদের বাঁহাতি ব্যাটসম্যান আফিফ হোসেন। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির নির্বাচক হাবিবুল বাশার সুমন।

বেশ কিছুদিন ধরে ব্যাট হাতে ভালো সময় যাচ্ছে না আফিফ হোসেনের। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডে ম্যাচে একাদশের বাইরে থাকতে হয়েছে বাঁহাতি ব্যাটসম্যানকে। এদিকে আয়ারল্যান্ডের বিপক্ষে চলমান সিরিজে ব্যাট করেননি এই বাঁহাতি ব্যাটসম্যান। বলা যায় এবার তাকে দলের বাইরে রাখা হয়েছে।

ঢাকায় আসার বিষয়ে বাশার বলেন, 'দল ছোট করেছি। দ্বিতীয় ওয়ানডেতে আমাদের স্কোয়াড ছিল ১৫ কিন্তু শেষ ম্যাচের জন্য আমরা তা কমিয়েছি। শেষ ম্যাচের জন্য দলে ১৪ জন সদস্য থাকবেন। যেহেতু ব্যাকআপ প্লেয়ার আছে তাই কাউকে বসিয়ে লাভ নেই।'

আফিফের সাম্প্রতিক মৌসুম ভালো না গেলেও দুর্দান্ত ফর্মে রয়েছে বাংলাদেশ দল। সিরিজের প্রথম ওয়ানডে জিতে ইতিমধ্যেই লিড নিয়েছে স্বাগতিক দল। দ্বিতীয় ম্যাচ বৃষ্টিতে ভেসে গেলেও প্রথমে ব্যাট করতে নেমে রেকর্ড গড়েছে তামিম ইকবালের দল।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ