ঢাকা, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩
সেঞ্চুরি হাতছাড়া করে সংবাদ সম্মেলনে মুখ খুললেন লিটন
গত সিরিজে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ম্যাচে ব্যাট হাতে রান করতে পারেনি বাংলাদেশ দলের অন্যতম সেরা তারকা ক্রিকেটার। তবে সেই সিরিজে রান না করতে পারলোও চলতি আয়ারল্যান্ড সিরিজে দাপট দেখাচ্ছেন লিটন দাস।
যদিও প্রথম ওয়ানডেতে ইনিংস বড় করতে না পেরে ফিরে গিয়েছিলেন ২৬ রান করে এই ওপেনার। তবে গতকাল দ্বিতীয় ওয়ানডেতে ঠিকই বড় ইনিংস খেলেছেন লিটন। তবে অল্পের জন্য করতে পারেননি ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি।
বড় ইনিংস না করতে পারলোও অবশ্য সেঞ্চুরি করতে না পারায় কোনো আক্ষেপ নেই লিটনের। তবে ভালো হত যদি ম্যাচটি পরিত্যক্ত না হত। এই ম্যাচের শেষে সংবাদ সম্মেলনে আসেন লিটন দাস। তার কাছে এ সময় সেঞ্চুরি মিস নিয়ে জানতে চাওয়া হলে
তিনি বলেন, 'আক্ষেপ না, সেঞ্চুরি করতে পারলে ভালো লাগতো। হয়তো সেঞ্চুুরি না, আরও বড় হতো। কিন্তু এটা পার্ট অব গেম, ঠিক আছে।' এদিকে প্রথম ম্যাচেও অল্পের জন্য সেঞ্চুরি মিস করেছিলেন সেই ম্যাচে অভিষেক হাওয়া তাওহীদ হৃদয় ও সাকিব আল হাসান।
এবার সেই দলে যুক্ত হলেন লিটনও। সেঞ্চুরি হাতছাড়া নিয়ে তিনি বলছিলেন, ‘খেলার সময় তো রেকর্ড নিয়ে কেউ চিন্তা করে না। বিশেষত আমরা কেউ চিন্তা করি না।'
এদিকে ম্যাচের শুরুতে টস হেরে ব্যাট করতে নেমে বেশ ধীর গতিতে রান তুলতে থাকে বাংলাদেশ দল। তবে লিটন বলছেন বেশ চ্যালেঞ্জিং ছিল শুরুর সময়টা। তিনি বলেন, 'শুরুর দিকে ব্যাটিং করা খুবই কঠিন ছিল।
অনেকদিন পর মনে হয় বাংলাদেশে এমন ক্রিকেট খেললাম যেটা ফিল আসছে যে বাইরের দেশে ক্রিকেট খেলছি। তাও আবার এরকম কন্ডিশনে। খুব একটা যে এখন উইন্টার তা না, সামারের ভেতরে এরকম কন্ডিশনে যে বল মুভ করবে। হয়তো একদিন ধরে বৃষ্টি হওয়ার কারণে হয়তো তারা বেনিফিট পেয়েছে। খুবই চ্যালেঞ্জিং ছিল।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা, জানুন ম্যাচের সময়
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা