ঢাকা, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩
হঠাৎ ফেসবুকে তামিমকে নিয়ে যে পোস্ট করলেন মুশফিক
গতকাল কুড়ি মার্চ বাংলাদেশ এবং ইংল্যান্ডের মধ্যকার ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেছিল বাংলাদেশ এবং আইল্যান্ড। এই ম্যাচে বাংলাদেশ 6 উইকেটে নির্ধারিত 50 ওভারে শেষে 349 রান সংগ্রহ করেন। বাংলাদেশ ক্রিকেটে একদিনের ওয়ানডে আন্তর্জাতিক ম্যাচে সর্বোচ্চ রান সংগ্রহের রেকর্ড।
শুধু এই একটি রেকর্ড নয়, এই ম্যাচে ছিল রেকর্ডের ছড়াছড়ি। বলা চলে রেকর্ডময় একটা দিন কাটল বাংলাদেশ ক্রিকেট দলের। সফরকারী আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি বৃষ্টিতে ভেসে যাওয়ায় সিরিজ জয়ের জন্য অপেক্ষা বাড়লেও আনন্দের উপলক্ষ কম আসেনি ম্যাচটিতে। বিশেষ করে অধিনায়ক তামিম ইকবাল ও উইকেটকিপার-ব্যাটার মুশফিকুর রহিম এদিন গড়েছেন অনন্য কীর্তি।
গতকালের এই ম্যাচে প্রথম বাংলাদশি হিসেবে তামিম ইকবাল স্পর্শ করেছেন আন্তর্জাতিক ক্রিকেটে ১৫ হাজার রানের মাইলফলক। অন্যদিকে মুশফিকুর রহিম ওয়ানডে ক্রিকেটে সাত হাজার রান পূর্ণ করার পর গড়েছেন ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের হয়ে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড। দলের দুই নির্ভরযোগ্য ক্রিকেটারের মাইলফলক ছোঁয়ার ম্যাচে বাংলাদেশও পেয়েছে ওয়ানডে ইতিহাসের সর্বোচ্চ রানের ইনিংস। তবে বেরসিক বৃষ্টিতে ম্যাচ পরিত্যাক্ত হওয়ায় আনন্দ কিছুটা হলেও ম্লান হয়েছে।
তাতে কী আর আনন্দের উপলক্ষ উদযাপন থেমে থাকে। সিরিজ জয়ের জন্য অপেক্ষা তৃতীয় ম্যাচ পর্যন্ত গড়ালেও টাইগারদের চোখেমুখে ছিল সন্তুষ্টির ছাপ। বিশেষ করে সাম্প্রতিক সময়ে বড় ইনিংস খেলতে ব্যর্থ মুশফিক সমালোচকদের দিয়েছেন দারুণ জবাব। সিরিজের প্রথম ওয়ানডেতে ২৬ বলে ৪৪ রান করে ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন এই উইকেটকিপার-ব্যাটার। আর দ্বিতীয় ওয়ানডেতে তো রীতিমতো সাইক্লোন বইয়ে দিয়েছেন আইরিশ বোলারদের ওপর। হাঁকিয়েছেন দুর্দান্ত শতক।
৬০ বলে ১৪ চার ও ২ ছয়ে কাটায় কাটায় ১০০ রান করেন মুশফিক। ইনিংসের শেষ বলে শতক পূর্ণ করে ভেঙে দিয়েছেন সাকিব আল হাসানের গড়া বাংলাদেশের পক্ষে দ্রুততম শতকের ১৪ বছরের পুরনো রেকর্ড।
সমালোচনার পরও তার প্রতি আস্থা রাখায় এদিন মুশফিক কৃতজ্ঞতা জানিয়েছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালকে। সেই সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটে ১৫ হাজার রান পূর্ণ করায় তাকে অভিনন্দনও জানান মুশফিক।
সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে তামিমকে বাংলাদেশের সেরা ব্যাটার হিসেবে আখ্যায়িত করে মুশফিক লিখেন, ‘মাঠে ও মাঠের বাইরে আমাকে সব সময় সমর্থন দিয়ে যাওয়ায় আজ তামিমকে ধন্যবাদ জানাচ্ছি। আমি এখন পর্যন্ত সামান্য যা কিছু অর্জন করেছি তার পেছনে একটা বড় ভূমিকা পালন করেছেন এই ভদ্রলোক। ১৫ হাজার আন্তর্জাতিক রান এবং আমার দৃষ্টিতে তিনিই বাংলাদেশের সেরা ব্যাটার। সবকিছুর জন্য ধন্যবাদ দোস্ত। ইনশাআল্লাহ, দ্রুতই সময় তোমার পক্ষে আসবে বন্ধু।’
সেই পোস্টে এক মন্তব্য তামিমও অবশ্য মুশফিককে তার অর্জনের জন্য অভিনন্দন জানান। তিনি লেখেন, ‘ধন্যবাদ বন্ধু। আজ মাঠে তুমি অসাধারণ ছিলে।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা, জানুন ম্যাচের সময়
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা