ঢাকা, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩
বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে অবিশ্বাস্য এক রেকর্ড গড়েন মুশফিক
বাংলাদেশ-আয়ারল্যান্ডের মধ্যে চলছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। সিরিজের দ্বিতীয় ম্যাচে আজ মাঠে নেমেছেন এই দুই দল। গত ১৮ মার্চ সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ রেকর্ড গড়া রানের বাবধানে জয় নিয়ে মাঠ ছাড়েন বাংলাদেশ। এই জয়ের ফলে ১-০ তে এদিয়ে আছে বাংলাদেশ।
আজ ২০ মার্চ সোমবার সিরিজের দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেছে দুই দল। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে এই ম্যাচ। এক ম্যাচ হাতে রেখে বাংলাদেশ সিরিজ জিতে চাই এই ম্যাচের জয়ের মাধ্যমে। অন্যদিকে বাংলাদেশের বিপক্ষে এই ম্যাচ জিতে সিরিজে সমতা আনতে চান আয়ারল্যান্ড।
এই ম্যাচে বাংলাদেশ ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩৪৯ রান সংগ্রহ করেন। আয়ারল্যান্ডএর সামনে ৩৫০ রানের লক্ষ্য। যা বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে একদিনের আন্তর্জাতিক ম্যাচে সর্বোচ্চ রানের রেকর্ড। তবে বৃষ্টির কারণে বাংলাদেশ এবং আয়ারল্যান্ডের দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়।
পরিত্যক্ত এই ম্যাচে বাংলাদেশের নির্ভরযোগ্য ব্যাটিং মুশফিকুর রহিম ৬০ বলে সেঞ্চুরি করেন। তবে মুশফিকের সেঞ্চুরি এবং বাংলাদেশের একদিনের আন্তর্জাতিক ম্যাচে সর্বোচ্চ রান সংগ্রহকারী রেকর্ডটি কোন কাজে আসেনি।
বুড়ো বয়সে এসে কী তবে নিজের ব্যাটিং স্টাইলে পরিবর্তন নিয়ে আসলেন মুশফিকুর রহিম? আগের ম্যাচেও দেখা গেছে বিধ্বংসী ইনিংস খেলতে। তবে ওই ম্যাচে ২৬ বলে ৪৪ রান করে আউট হয়ে গেলেও আজ দ্বিতীয় ম্যাচে আর মুশফিককে আউট করতে পারেননি কোনো আইরিশ বোলার।
বরং, সফরকারী আয়ারল্যান্ড বোলারদের উইকেটের চারদিকে পিটিয়ে বাংলাদেশের হয়ে দ্রুততম সেঞ্চুরি করলেন মুশফিকুর রহিম। পেছনে ফেলে দিলেন সাকিব আল হাসানের রেকর্ড।
আয়ারল্যান্ডের বিপক্ষে ইনিংসের একেবারে শেষ বলে এসে গ্রাহাম হিউমের কাছ থেকে এক রান নিয়ে সেঞ্চুরি পূরণ করেন মুশফিক। সে সঙ্গে বসে গেলেন রেকর্ডের পাতায়। ৬০ বলে ১৪ বাউন্ডারি এবং ২ ছক্কায় তিন অংকের ঘরে পৌঁছালেন তিনি। ওয়ানডে ক্রিকেটে মুশফিকের এটা ৯ম সেঞ্চুরি।
এর আগে বাংলাদেশের হয়ে দ্রুততম সেঞ্চুরি ছিল সাকিব আল হাসানের ৬৩ বলে। ২০০৯ সালের ১১ আগস্ট জিম্বাবুয়ের বিপক্ষে বুলাওয়েতে এই রেকর্ড গড়েছিলেন সাকিব।
সেঞ্চুরির আগে আরও একটি গৌরবময় মাইলফলক স্পর্শ করেছিলেন মুশফিকুর রহিম। ৫৫ রানে পৌঁছার পরই তৃতীয় বাংলাদেশি ব্যাটার হিসেবে ওয়ানডেতে পূরণ করে ফেলেন ৭ হাজার রানের মাইলফলক। এরপর তৌহিদ হৃদয়কে নিয়ে বাংলাদেশের রানকে আইরিশদের নাগালের বাইরে নিতে শুরু করেন বিধ্বংসী ব্যাটিং।
একের পর এক বাউন্ডারি হাঁকাতে থাকেন তিনি। যে কারণে দ্রুত সেঞ্চুরির কাছাকাছি পৌঁছে যান। শেষ ওভারে ৯ রান প্রয়োজন ছিল মুশফিকের। প্রথম বলেই ইয়াসির আলি আউট হয়ে যান। দ্বিতীয় বলে তাসকিন এক রান নিয়ে দেন মুশফিককে। পরের বলেই ২ রান। এরপর মারলেন বাউন্ডারির। পঞ্চম বলে আবারও নিলেন ২ রান। শেষ বলে ১ রান নিয়েই পৌঁছে যান দ্রুততম সেঞ্চুরির মাইলফলকে।
সাকিব আল হাসান ২০০৯ সালেই ২ বার বাংলাদেশের হয়ে দ্রুততম সেঞ্চুরি করেছিলেন। প্রথমে মে মাসে জিম্বাবুয়ের বিপক্ষে ৬৩ বলে, এরপর একই বছর অক্টোবরে, একই প্রতিপক্ষ জিম্বাবুয়ের বিপক্ষে ঢাকায় ৬৮ বলে সেঞ্চুরি করেছিলেন তিনি।
মুশফিকুর রহিমের এর আগে দ্রুততম সেঞ্চুরি ছিল ৬৯ বলে। করেছিলেন পাকিস্তানের বিপক্ষে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে, ২০১৫ সালের এপ্রিলে।
বাংলাদেশের পক্ষে ওয়ানডেতে দ্রুততম ৪টি সেঞ্চুরি
৬০ বল-মুশফিকুর রহিম, প্রতিপক্ষ আয়ারল্যান্ড (ভেন্যু: সিলেট, ২০২৩)
৬৩ বল-সাকিব আল হাসান, প্রতিপক্ষ জিম্বাবুয়ে (ভেন্যু: বুলাওয়ে, ২০০৯)
৬৮ বল-সাকিব আল হাসান, প্রতিপক্ষ জিম্বাবুয়ে (ভেন্যু: মিরপুর, ২০০৯)
৬৯ বল-মুশফিকুর রহিম, প্রতিপক্ষ পাকিস্তান (ভেন্যু: মিরপুর, ২০১৫)
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা, জানুন ম্যাচের সময়
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা