ঢাকা, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩
শ্রীলঙ্কা বনাম নিউজিল্যান্ডের মধ্যকার খেলা শেষ, দেখেনিন ফলাফল
শ্রীলঙ্কা বনাম নিউজিল্যান্ডের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজ এইমাত্র শেষ হলো। নিউজিল্যান্ড শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করলো।
টিম সাউদি-ব্লেয়ার টিকনারদের দাপটে ওয়েলিংটন টেস্টের চতুর্থ দিনে ধনঞ্জয়া ডি সিলভা, দীনেশ চান্দিমাল, নিশান মাদুশকা, কাসুন রাজিথারা অনেক চেষ্টা করেও ইনিংস হার এড়াতে পারেনি। প্রথম ইনিংসে ১৬৪ রানের পর দ্বিতীয় ইনিংসে ৩৫৮ রান তুলেও ইনিংস এবং ৫৮ রানে হেরেছে শ্রীলঙ্কা। আর তাতে ২-০ ব্যবধানে সিরিজ জিতল কিউইরা।
শ্রীলঙ্কা মাত্র দুই উইকেটে ১১৩ রান নিয়ে চতুর্থ দিন শুরু করে। এ দিন শুরুর ওভারেই ফিরে যান কুশল মেন্ডিস। ১০৬ বলে আটটি চারে ৫০ রান করে থামেন মেন্ডিস। ম্যাট হেনরিকে পুল করতে গিয়ে শর্ট মিড উইকেটে কেন উইলিয়ামসনের মুঠোয় ধরা পড়েন তিনি।
এর দুই ওভার পর ফিরে যান অ্যাঞ্জেলো ম্যাথিউসও। টিকনারের বলে পুল করতে গিয়ে স্কয়ার লেগে ক্যাচ তুলে দেন ম্যাথিউস। ক্যাচটি লুফে নিতে ভুল করেননি মাইকেল ব্রেসওয়েল। ফেরার আগে ম্যাথিউস করেন ৪৪ বলে দুই রান।
তারপর ১২৬ রানের জুটি গড়েন ধনঞ্জয়া এবং চান্দিমাল। দুজনই হাফ সেঞ্চুরি তুলে নেন এই জুটিতে। এই জুটিও ভাঙেন টিকনার। তার করা শর্ট বলে পুল করতে গিয়ে ডগ ব্রেসওয়েলকে ক্যাচ দিয়ে ফেরেন চান্দিমাল। ফেরার আগে করেন ৯২ বলে আটটি চারে ৬২ রান।
তারপর মাদুশকাকে নিয়ে আবারও জুটি গড়েন ধনঞ্জয়া। এই জুটি দলের রানের খাতায় যোগ করে আরও ৭৬ রান। আবারও জুটি ভাঙেন টিকনার। তার করা শর্ট বলে মিড উইকেটে ক্যাচ তুলে দেন মাদুশকা। যা লুফে নেন সাউদি। ৯৩ বলে ৩৯ রান তুলে বিদায় নেন এই উইকেটরক্ষক।
পরের ওভারেই বিদায় নেন ধনঞ্জয়া। অল্পের জন্য সেঞ্চুরি করতে পারেননি তিনি। মাইকেল ব্রেসওয়েলের করা বলে শর্ট লেগে হেনরি নিকোলসকে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। ফেরার আগে ১৮৫ বল খেলে ৯৮ রান করেন।
৩১৮ রানে সাত উইকেট হারানো শ্রীলঙ্কাকে তখনও ম্যাচে রেখেছিলেন দলটির লেজের সারির ব্যাটাররা। ম্যাচটিকে শেষদিনে নিয়ে যেতে আপ্রাণ চেষ্টা করে গেছেন রাজিথা, প্রবাথ জয়সুরিয়া, লাহিরু কুমারারা।
শেষ উইকেট হিসেবে বিদায় নেয়া রাজিথা খেলেন ১১০ বল। দিনের শেষ ওভারে তার ২০ রানের ইনিংসের ইতি ঘটিয়েই নিশ্চিত হয় কিউইদের বিজয়। রাজিথার আগে লাহিরু কুমারাকেও ফেরান সাউদি। লাহিরু খেলেন ৪৫ বল, করেন ৭ রান।
জয়সুরিয়াও খেলেন ৪৫ বল। মাইকেল ব্রেসওয়েলের শিকার হওয়ার আগে করেন ২ রান। কিউই বোলারদের মধ্যে সাউদি ও টিকনার তিনটি করে উইকেট নেন। দুটি উইকেট নেন ব্রেসওয়েল।
প্রথম ইনিংসে ২১৫ রান তুলে নিউজিল্যান্ডকে ৫৮০ তে পৌঁছানো কেন উইলিয়ামসন সিরিজ সেরা নির্বাচিত হন। শেষ টেস্টেও সেঞ্চুরি করে ম্যাচের শেষ বলে দলকে জেতান তিনি। আর এই টেস্টের প্রথম ইনিংসে অপরাজিত ২০০ তোলা নিকোলসের হাতে উঠেছে ম্যাচ সেরার পুরস্কার।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা
- অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা, জানুন ম্যাচের সময়