ঢাকা, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩
এক পরিবর্তন নিয়ে ২য় ওয়ানডেতে বাংলাদেশের একাদশ ঘোষণা
চলতি ম্যাচের গত ১৮ তারিখ থেকে শুরু হয়েছে বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ইতিমধ্যে শেষ হয়েছে এই সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচ। প্রথম ওয়ানডে রেকর্ড গড়া ব্যবধানে ম্যাচ জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে স্বাগতিক বাংলাদেশ।
গত ১৮ মার্চ সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে নিজেদের ইতিহাসে রেকর্ড সংগ্রহ এনে ১৮৩ রানের বিশাল ব্যবধানে জিতেছে তামিম-সাকিবরা। ফলে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচে জয় তুলে এক ম্যাচ হাতে রেখেই ১৫ বছর পর আইরিশদের বিপক্ষে সিরিজ জয়ের হাতছানি বাংলাদেশ দলের সামনে।
আজ ২০ মার্চ সোমবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেটে স্টেডিয়ামে সিরিজের গুরুত্বপূর্ণ দ্বিতীয় ওয়ানডে ম্যাচে মাঠে নামবে দল দুটি। ম্যাচ শুরু দুপুর ২টায়।
সবশেষ ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে হেরে ৭ বছর পর দেশের মাটিতে পরাজয় বরণ করেছে তামিম ইকবালের দল। তবে টি-টোয়েন্টিতে বিশ্বচ্যাম্পিয়নদের হোয়াইটওয়াশের লজ্জা দেয় স্বাগতিকরা। ফলে আইরিশদের বিপক্ষে সিরিজ শুরুর আগে সব হিসেব নিকেশে ফেভারিটের তকমা নিয়েই মাঠে নেমেছিল লাল-সবুজের প্রতিনিধিরা।
প্রথম ম্যাচে ফেয়ারলেস ক্রিকেট খেলেছে সাকিব-তামিমরা। প্রথমে ব্যাটিংয়ে নেমে সাকিব, তাওহিদ হৃদয় আর মুশফিকুর রহিমরা স্বচ্ছন্দ-সাবলীল ব্যাটিং করেছেন। এরপর বোলিংয়ে পেসার এবাদতের সঙ্গে তাসকিনের বারুদ ঝরানো বোলিংয়ের সামনে অসহায় আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছে আইরিশরা। আর ব্যবধানের তারতম্যেও বাংলাদেশ রেকর্ড করেছে।
শনিবার আইরিশদের বিপক্ষে ১৮৩ রানের জয়টি যে একদিনের ক্রিকেটে সবচেয়ে বড় জয় বাংলাদেশের। এমন রেকর্ড গড়া জয়ের পর খুব স্বাভাবিকভাবেই অনেক বেশি উজ্জীবিত ও অনুপ্রাণিত টাইগাররা। প্রথম ম্যাচের পারফরম্যান্স দ্বিতীয় ম্যাচেও ধরে রাখতে পারলে আইরিশদের সিরিজে ফেরা অনেক কঠিনই হবে। তাই সিরিজ জয়ের লক্ষ্যে তামিম-সাকিবরা দ্বিতীয় ম্যাচে কেমন পারফরম্যান্স করে সেটাই এখন দেখার বিষয়।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ : তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম (উইকেট-কিপার), ইয়াসির আলী/মেহেদি হাসান মিরাজ, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, এবাদত হোসেন ও মোস্তাফিজুর রহমান।
আয়ারল্যান্ডের সম্ভাব্য একাদশ : পল স্টার্লিং, স্টিফেন ডোহানি, অ্যান্ড্রু বালবার্নি (অধিনায়ক), হ্যারি টেক্টর, লোরকার টাকার (উইকেট-কিপার), কুর্টিশ ক্যাম্পার, জর্জ ডকরেল, গ্যারেথ ডেলানি, অ্যান্ডি ম্যাকব্রাইন, মার্ক এডাইর ও গ্রাহাম হুম।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা
- অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা, জানুন ম্যাচের সময়