ঢাকা, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩
আইপিএল শুরুর আগে চরম বিপদে ধোনিদের দল চেন্নাই
গত বার চোটের কারণে গোটা আইপিএলে খেলতে পারেননি চেন্নাই সুপার কিংসে সুযোগ পাওয়া ভারতীয় দলের অন্যতম তারকা পেস ক্রিকেটার দীপক চাহার। এ বারও প্রতিযোগিতা শুরু হওয়ার আগে চরম চোটের কাঁটা মহেন্দ্র সিংহ ধোনিদের দলে।
এবার আইপিএল শুরুর আগেই চোটে ছিটকে গিয়েছেন নিউ জ়িল্যান্ডের পেসার কাইল জেমিসন। তাঁর মোকাবিলা অবশ্য করে ফেলেছে চেন্নাই। পরিবর্ত হিসাবে দক্ষিণ আফ্রিকার পেসার সিসান্দা মাগালাকে দলে নিয়েছে তারা।
আইপিএল শুরুর আগে নিলামে ১ কোটি টাকা দিয়ে জেমিসনকে কিনেছিল সিএসকে। কিন্তু প্রতিযোগিতা শুরু হওয়ার আগেই চোট পেয়েছেন দীর্ঘদেহী এই কিউই এক তারকা পেস ক্রিকেটার। পুরো প্রতিযোগিতায় তাঁকে পাওয়া যাবে না। তাই আইপিএল শুরু হওয়ার আগেই জেমিসনের পরিবর্ত ঘোষণা করে দিয়েছে ধোনিদের দল চেন্নাই সুপার কিংস।
আন্তর্জতিক ক্রিকেটে এখন পর্যন্ত মাগালা একেবারে নতুন। দক্ষিণ আফ্রিকার হয়ে মাত্র ৪টি এক দিনের ম্যাচ খেলেছেন তিনি। কিন্তু ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার অনেক অভিজ্ঞতা রয়েছে তাঁর। সেই কারণে তাঁকে দলে নিয়েছে চেন্নাই। মাগালার ন্যুনতম মূল্য ৫০ লক্ষ টাকাতেই দলে নেওয়া হয়েছে তাঁকে।
এ বার আইপিএল আবার তার পুরনো ফরম্যাটে ফিরেছে। অর্থাৎ, হোম-অ্যাওয়ে ভিত্তিতে খেলা হবে। সেই কারণে নিলামে সব দল নিজেদের মাঠের পিচ অনুযায়ী ক্রিকেটার কেনার চেষ্টা করেছে। ইতিমধ্যেই চেন্নাইয়ের শিবির শুরু হয়ে গিয়েছে। প্রথম থেকেই শিবিরে রয়েছেন ধোনি। বাকিরাও ধীরে ধীরে যোগ দিচ্ছে।
আইপিএলের উদ্বোধনী ম্যাচেই খেলতে নামবে চেন্নাই। প্রতিপক্ষ গত বারের চ্যাম্পিয়ন গুজরাত টাইটান্স। ৩১ মার্চ আমদাবাদে মুখোমুখি হবে দু’দল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা
- অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা, জানুন ম্যাচের সময়