ঢাকা, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩
অস্ট্রেলিয়ার কাছে লজ্জাজনক হারের পর যাদেরকে দুষলেন অধিনায়ক রোহিত
চলছে ভারত বনাম অস্ট্রেলিয়ার মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। প্রথম ওয়ানডে জিতে নেয় স্বাগতিক ভারত। তবে আজ ২য় ওয়ানডে ম্যাচে বিশাল জয় তুলে নিয়ে সিরিজে সমতা ফেরালো সফরকারী অস্ট্রেলিয়া।
বাঁ-হাতি বোলাররা ছন্দে থাকলেই ধসে যাবে ভারত- সাদা বলের ক্রিকেটে রোহিত শর্মাদের যেন সেটাই অলিখিত নিয়ম হয়ে দাঁড়িয়েছে। প্রথম ম্যাচে মিচেল স্টার্ক ছন্দে থাকায় থরহরিকম্প হয়েছিল ভারতীয় ব্যাটারদের। দ্বিতীয় ম্যাচে তো লজ্জাজনক হারের মুখে পড়তে হল রোহিতদের। সেই হারের জন্য স্বভাবতই ব্যাটারদের দুষলেন ভারতীয় অধিনায়ক। সেইসঙ্গে পিচের ঘাড়ে দোষ না চাপিয়ে রোহিত স্বীকার করে নিলেন যে ১১৭ রানে অল-আউট হয়ে যাওয়ার মতো ছিল না বিশাখাপত্তনমের পিচ।
রবিবার অস্ট্রেলিয়ার কাছে দুমড়ে যাওয়ার পর রোহিত বলেন, 'এরকমভাবে যদি কোনও ম্যাচে হেরে যেতে হয়, সেটা অত্যন্ত হতাশাজনক। ব্যাটাররা নিজেদের প্রয়োগ করেনি। স্কোরবোর্ড পর্যাপ্ত রান তুলিনি আমরা। এটা মোটেও ১১৭ রানের পিচ ছিল না। আমরা পরপর উইকেট হারাতে থাকি এবং যে রানটা প্রয়োজন ছিল, সেটা করতে পারিনি। প্রথম ওভারে শুভমন (গিল) আউট হওয়ার পর আমি এবং বিরাট (কোহলি) দ্রুত ৩০-৩৫ রান তুলে ফেলি। কিন্তু তারপর আমি আউট হয়ে যাই। (আমি আউট হওয়ার পরে) পরপর কয়েকটি উইকেট পড়ে যায়। তার জেরে আমরা ব্যাকফুটে পড়ে যাই। ওই পরিস্থিতি থেকে ম্যাচে ফিরে আসা কঠিন। এরকম নয় যে আগে আমরা ওরকম জায়গা থেকে ফিরে আসিনি। কিন্তু আজকের দিনটা আমাদের ছিল না।'
শনিবার রাতে বিশাখাপত্তনমে বৃষ্টি হলেও পিচ যে ভয়ংকর কিছু ছিল, তেমনটা নয়। হালকা নড়াচড়া করছিল বল। পিচ থেকে যে সুবিধা মিলছিল, সেটা কাজে লাগিয়ে ভারতীয় ব্যাটিং লাইন-আপকে ছারখার করে দেন স্টার্ক। আট ওভারে ৫৩ রান দিয়ে পাঁচ উইকেট নেন। তাঁর শিকারের তালিকায় ছিলেন গিল, রোহিত, সূর্যকুমার যাদব (পরপর দু'ম্যাচে স্টার্কের কাছেই প্রথম বলে আউট), কেএল রাহুল এবং মহম্মদ সিরাজ। যে স্টার্কই ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন। তাঁর ভূয়সী প্রশংসাও করেছেন রোহিত। কিন্তু কীভাবে বাঁ-হাতি পেসারদের বিরুদ্ধে যে ‘রোগ’ আছে, তা কীভাবে সামলাবেন, সেটা নিয়ে স্পষ্ট দিশা দেখাতে পারেননি।
রোহিত বলেন, 'স্টার্ক দুর্দান্ত বোলার। নয়া বলে বছরের পর বছর ধরে অস্ট্রেলিয়ার হয়ে ও এই কাজটাই করে আসছে। ও নিজের শক্তি অনুযায়ী বল করে। নয়া বলকে সুইং করিয়ে দেয় এবং কয়েকটি বল বাইরের দিকে নিয়ে যায়। তার ফলে ব্যাটাররা ধন্দে থাকে। আমাদের বিষয়টা বুঝতে হবে এবং সেইমতো খেলতে হবে। ওদের সব বোলারই ভালো করে এবং আমাদের চাপে ফেলে দেয়।'
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা
- অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা, জানুন ম্যাচের সময়