ঢাকা, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩
১৭ সদস্যের দল ঘোষণা করলো পাকিস্তান: লক্ষ্য বাংলাদেশ সফর
ইংল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে ধবলধোলাইয়ের ইতিহাস গড়ল টাইগাররা। আরেক ইংলিশ আয়ারল্যান্ডের বিপক্ষেও সিরিজের ১ম খেলায় সাফল্য পেয়েছে। এবার পাকিস্তানের দল ঘোষণা করা হয়েছে, লক্ষ্য বাংলাদেশ সফর।
দীর্ঘ এক বছর পর আবারও পাকিস্তানের বিপক্ষে খেলার সুযোগ পাচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।
পাকিস্তানের তরুণরা এপ্রিলে বাংলাদেশে আসবে একটি চারদিনের, পাঁচটি ওয়ানডে এবং একটি টি-টোয়েন্টি খেলতে। বাংলাদেশ সফরের জন্য দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
যেখানে পাকিস্তানের তরুণদের নেতৃত্ব দেবেন সাদ বাগ। বাংলাদেশের বিপক্ষে আগের সিরিজেও এগিয়ে ছিলেন তিনি। সেই সিরিজে, তিনি চারটি ওয়ানডেতে 117 রান, ওয়ানডেতে 30 রান এবং টি-টোয়েন্টিতে 107 রান করেছিলেন। সাম্প্রতিক সময়েও দুর্দান্ত ফর্মে রয়েছেন এই ব্যাটসম্যান।
যুবাদের নিয়ে তিন দিনের ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে ২০০ রান করেছেন বাঁহাতি এই ব্যাটার। এ ছাড়া যুব ন্যাশনাল ওয়ানডে কাপে চার ম্যাচে ২৯৯ রান করেছেন সাদ। এদিকে সবশেষ সিরিজে খেলা আলি আসফান্ডও রয়েছেন বাংলাদেশ সফরের দলে।
ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে ব্যাটে-বলে বাজিমাত করেছেন আসফান্ড। যেখানে ৭৩ রান করার পাশাপাশি বল হাতে ১৮ উইকেট নিয়েছেন তিনি। আর ন্যাশনাল ওয়ানডেতে কাপে ১১ উইকেট নেয়া এই অলরাউন্ডার ব্যাট হাতে করেছেন ৭৭ রান।
এপ্রিলের শেষ দিকে বাংলাদেশে আসবে পাকিস্তানের যুবারা। ৩০ এপ্রিল চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে চারদিনের ম্যাচ খেলবে এই দুই দল। ৬ ও ৮ মে চট্টগ্রামে হবে সিরিজের প্রথম দুই একদিনের ম্যাচ। এরপর রাজশাহীতে যাবে তারা। যেখানে শেষ তিন একদিনের ম্যাচ ও একমাত্র টি-টোয়েন্টি হবে।
পাকিস্তান অনূর্ধ্ব-১৯ স্কোয়াড: সাদ বাগ, আলি আসফান্ড, আহমেদ হোসেন, আইমাল খান, আমির হোসেন, আরাফাত মিনহাস, আযান আওয়াইজ, হামজা নওয়াজ, মোহাম্মদ ইবতিসাম, মোহাম্মদ ইসমাইল, মোহাম্মদ তাহির, মোহাম্মদ তাইয়্যেব আরিফ, ওবাইদ শহিদ, সাজ্জাদ আলী, শাহজাইব খান, শ্যামল হোসেন, ওয়াহাজ রিয়াজ। রিজার্ভ ক্রিকেটার: আবিদুল্লাহ, ইকরামুল তারিন, মুহাম্মদ জুলকিফাল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা
- অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা, জানুন ম্যাচের সময়