ঢাকা, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩
অল আউটের পথে ভারত
ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়ে লিড নিয়েছিল ভারতভারত চেইচকেত টিম। এক ম্যাচ হাতে রেখে সিরিজ জয় নিশ্চিত করতে দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে ভারত। অন্যদিকে সিরিজে ফেরার লক্ষ্যে টস হেরে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া।
শুরুতে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়ার অন্যতম পেসার মিচের স্টার্কের গতিতে রোহিত শর্মারা দিশেহারা হয়ে পড়েছেন। মাত্র ৫৪ রান তুলতেই নিয়মিত বিরতিতে ৫ উইকেট হারিয়েছে স্বাগতিক ভারত।
এই দিনে এর আগে টস জিতে অজি অধিনায়ক স্টিভ স্মিথ ভারতকে ব্যাটিংয়ে পাঠান। এই ম্যাচে স্বাগতিক একাদশে দুটি পরিবর্তন আনা হয়েছে। ঈশান কিশানের পরিবর্তে রোহিত এবং শার্দুল ঠাকুরের পরিবর্তে নেওয়া হয়েছে অক্ষর প্যাটেলকে।
ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট খোয়ান তরুণ ওপেনার শুভমান গিল। মাত্র ৩ রানেই তাকে স্মিথের তালুবন্দী করান স্টার্ক। এরপর সূর্যকুমারকে সঙ্গে নিয়ে অধিনায়ক রোহিত জুটি গড়ার চেষ্টা চালান। তবে দলীয় ৩২ রান তুলতেই দুজনকেই পরপর দু’বলে ফেরান স্টার্ক। তার গতিতে খাবি খাওয়ার মতো অবস্থা ভারতীয় ব্যাটারদের। এক্ষেত্রে দেখেশুনে আগাতে থাকেন বিরাট কোহলি।
অন্যপ্রান্তে পরপর ক্রিজে আসেন লোকেশ রাহুল ও হার্দিক পান্ডিয়া। তারাও পরপর দু’বলেই ফিরেছেন। ওপেনিং কিংবা ওয়ানডাউনে খেলতে অভ্যস্ত রাহুল মিডল অর্ডারে নেমে ব্যর্থ। তবে আগের ম্যাচে দলকে বিপর্যয় থেকে টেনে তোলেন সাম্প্রতিক সময়ে আলোচিত এই ব্যাটার। টেস্ট সিরিজে রান না পাওয়ায় তাকে একাদশ থেকে বাদ দেওয়া হয়। তবে ওয়ানডে ম্যাচে ফিরেই তিনি দলের জন্য সিরিজে লিড নেওয়া জয় এনে দিয়েছেন।
স্টার্কের বলে এলবিডব্লিউ হওয়ার আগে তিনি করেছেন ৯ রান। আগের ম্যাচে তার অপরাজিত রান ছিল ৭৫। রাহুলের বিদায়ের পর এক রান যোগ হতেই ফিরেন পান্ডিয়াও। এবার তাকে ফিরিয়েছেন ওয়ানডে ফরম্যাটের দলে যোগ দেওয়া সিন অ্যাবট। পান্ডিয়ার ব্যাটের কোণায় লেগে যাওয়া বলটি দুর্দান্ত লাফে তালুবন্দী করেছেন স্মিথ। এখন পর্যন্ত স্টার্ক ৪টি এবং অ্যাবট ও নাথান ইলিস একটি উইকেট নিয়েছেন।
প্রথম ম্যাচে জয়ের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন রবীন্দ্র জাদেজা। রাহুলের সঙ্গে জুটি বেধে জয়ের বন্দরে নেওয়া জাদেজা করেছিলেন ৪৫ রান। তাকে সঙ্গে নিয়েই বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টায় ছিলেন কোহলি। ৩১ রানে (৩৪ বল) ব্যাট করা অবস্থায় তাকে এলবিলব্লিউ’র ফাঁদে ফেলেন ইলিস। শেষ খবর পাওয়া পর্যন্ত স্বাগতিকদের দলীয় সংগ্রহ ১৫ ওভারে ৬ উইকেট হারিয়ে ৭১ রান।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত সর্বশেষ স্কোর ভারত ২৫ ওভারে * উইকেট হারিয়ে ১১৮ রান সংগ্রহ করেন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা
- অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা, জানুন ম্যাচের সময়