ঢাকা, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩
‘আমার নাম তৌহিদ হৃদয় নয়, তাওহিদ হৃদয়’
সিলেট স্ট্রাইকার্সের হয়ে বিপিএলে শুরু , তারপর ইংল্যান্ডের বিপক্ষে জাতীয় টি-টোয়েন্টি জার্সি পরেছিলেন। এদিকে শেখ জামাল ডিপিএলে একটি ম্যাচ খেলেছেন, যেখানে তিনি ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন।
সিলেটে অভিষেক ওয়ানডে ম্যাচেও একই ঘটনা ঘটেছে। সংবাদ সম্মেলনে এসে আফসোসের কথাও বলেছেন তাওহিদ হৃদয়। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছেন বগুড়ার এই ক্রিকেটার। এরপর থেকে তার নামের বানান ভুল হয়েছে। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের আগ্রহ নিয়ে তিনি ভুল সংশোধন করেছেন।
‘আমার নাম হচ্ছে আসলে তাওহিদ হৃদয়। তবে সবাই আমাকে তৌহিদ বলে। অনূর্ধ্ব-১৯ থেকেই সবাইকে বলে আসছি, কিছু জায়গায় ঠিক ছিল। তবে এখন বেশিরভাগ জায়গায় তৌহিদই চলছে। তবে তাওহিদ ডাকলে আমার ভালো লাগবে। তাওহিদের সুন্দর একটা অর্থ আছে তো, এ কারণে (হাসি)। ই-কার (হাসি)। ’ তাওহিদ নামের অর্থ ‘একাত্মতা’ মূলত এটিই বলেছেন তিনি।
হৃদয়ের জন্য সব কিছুকেই এখন অনেকটা স্বপ্নের মতো। মুশফিকুর রহিমকে দেখে অনুপ্রেরণা পেয়েছিলেন ক্রিকেট খেলার, ওয়ানডে অভিষেকের ক্যাপ নিয়েছেন তার কাছ থেকেই। কী বলেছিলেন তিনি? সেটি জানাচ্ছিলেন তাওহিদ, ‘ভালো কিছু করো ভবিষ্যতে, দেশকে ভালো কিছু দাও। উৎসাহ দিয়েছেন।
মুশফিকের সঙ্গে তার ছোটবেলার গল্পটাও শোনান তাওহিদ, ‘আমি অনেক ছোট ছিলাম ২০০৭ এর একটা কাহিনী। মুশফিক ভাই বিশ্বকাপে ভারতের বিপক্ষে জিতে একটা স্টাম্প পেয়েছিলেন। তখন আমি অনেক ছোট, একদিন স্টেডিয়ামে গিয়েছিলাম। একটা প্রোগ্রামে মুশফিক ভাইয়ের কাছে যখন স্টাম্প দেখেছিলাম তখন থেকেই অনেক অনুপ্রাণিত হই। ওখান থেকেই ইচ্ছে ছিল যদি আমি একদিন খেলতে পারি জাতীয় দলে। ’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা
- অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা, জানুন ম্যাচের সময়