ঢাকা, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩
অভিষেক ম্যাচে সেঞ্চুরি না পাওয়ায় যা বলেন তাওহীদ হৃদয়
ইংল্যান্ড সিরিজ শেষে গতকাল ১৮ মার্চ শনিবার থেকে শুরু হয়েছে আয়ারল্যান্ড সিরিজ। আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ১৪০তম ক্রিকেটার হিসেবে অভিষেক হয়েছিল বাংলাদেশের অন্যতম তরুন তারকা ক্রিকেটার তাওহীদ হৃদয়ের। এই ম্যাচে ব্যাট হাতে হৃদয় দেখিয়েছেন নিজের ব্যাটিং ক্যারিশমা।
তবে দুঃসংবাদ হল অল্পের জন্য ম্যাজিক ফিগারের দেখা পাননি। অভিষেক সেঞ্চুরি থেকে যখন তিনি মাত্র ৮ রান দূরে, তখনই তাকে ফিরতে হয় সাজঘরে। তবে অভিষিক্ত এ নিয়ে কোনো আক্ষেপ নেই অভিষিক্ত এই তাওহীদ হৃদয়।
এবার সেঞ্চুরি না পেলেও ভবিষ্যতে ম্যাজিক ফিগার পূর্ণ করার কথা উল্লেখ করে তরুণ এই টাইগার ক্রিকেটার বলেন, ‘ম্যাচের শুরুতেও আমি আউট হতে পারতাম। যেটা হয়েছে তাতেই আলহামদুলিল্লাহ, শুকরিয়া। এটা হয়তো রিজিকে ছিল। ভবিষ্যতে হবে ইনশাআল্লাহ। আসলেই কোনো আক্ষেপ নেই। অভিষেকে এত রান করতে পারব, সেটিও চিন্তা করিনি। ভবিষ্যতে যাদের অভিষেক হবে তাদের জন্য শুভকামনা, তারা যেন আরও ভালো করে।’
বিপিএলে নজরকাড়া পারফর্ম করা তাওহীদ হৃদয়ের জাতীয় দলে অভিষেক হয়েছিল সদ্য ইতিহাসগড়া ইংল্যান্ড সিরিজে। সফরকারীদের বিপক্ষে টি-টোয়েন্টি ফরম্যাটে বড় রান না পেলেও, হৃদয় নিজের সামর্থ্যের জানান দিয়েছিলেন। ওয়ানডে অভিষেকটাও ব্যাটের পর দলের জয়েই পুরোপুরি রাঙিয়ে নিলেন। হয়েছেন ম্যাচসেরাও। এরপর সংবাদ সম্মেলনে আসেন তিনি।
হৃদয়ের হঠাৎ করেই এমন বদলে যাওয়ার কারণ হিসেবে তিনি বলছিলেন, ‘এর আগের একটি বিপিএলে ভালো খেলতে পারিনি। তখন থেকেই চিন্তা করেছিলাম, বদলানো দরকার। অনুশীলন থেকে শুরু করে মানসিক চিন্তা-ভাবনা, সবখানেই চেষ্টা করেছি যতটুকু বদলানো যায়। এরপর তো সদ্য সমাপ্ত বিপিএল আসরেই তার ফল পেয়েছি।’
বদলে যাওয়ার সময়টাতে কার সঙ্গে কাজ করেছেন এমন প্রশ্নে হৃদয়ের জবাব, ‘অনেকের সঙ্গেই কাজ করেছি। এইচপিতে ছিলাম, ঘরোয়াতে খেলেছি। সুজন স্যারের সঙ্গে কথা হতো। সোহেল স্যার এবং এহসান স্যারও ছিলেন। তাদের সঙ্গে সবসময় কথা হয়েছে।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা
- অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা, জানুন ম্যাচের সময়