ঢাকা, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩
সাকিবের ব্যাপারে যখন সিদ্ধান্ত নিয়ে চান বিসিবি
খেলার মাঠের থেকে মাঠের বাইরে প্রায়ই দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে ঘিরে থাকে নানা বিষয়ে তুমুল আলোচনা-সমালোচনা। যদিও আয়ারল্যান্ডের বিপক্ষে 193 রানের দুর্দান্ত এক ইনিংস খেলা দেখা গেছে পারফরম্যান্সে এর কোনো প্রভাব পড়তে দেন না এই টাইগার অলরাউন্ডার। কদিন ধরেই সাকিবের দুবাই সফরকে ঘিরে উত্তেজনা বইছে পুরো দেশে।
মাঠে ফিরেই সসফরকারী আয়ারল্যান্ডের বিপক্ষে ৯৩ রানের অতিমানবীয় ইনিংস খেলেছেন সাকিব। এরপর বল হাতে নিয়েছেন একটি উইকেটও। সাকিবকে নিয়ে ঘটা ঘটনাটি ইংল্যান্ড সিরিজের ঠিক পরের। একদিনের জন্য একটি স্বর্ণের দোকান উদ্বোধন করতে দুবাই গিয়েছিলেন তিনি। সেই দোকানের মালিক রবিউল ইসলাম ওরফে আরাভ খান আবার পলাতক আসামী।
এ কারণেই সাকিবের দুবাই সফর বিতর্কের জন্ম দিয়েছে। যদিও এই বিষয় নিয়ে এখনও কোনো কথা বলেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাংলাদেশ দল এখন ব্যস্ত আয়ারল্যান্ড সিরিজে। এই সিরিজের পরই এসব নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস।
গণমাধ্যমকে তিনি বলেছেন, ‘এ ঘটনার এক দিন পরই সিরিজ শুরু হয়ে গেছে। আইসিসির মিটিংয়ের জন্য বোর্ডের সভাপতি ও সিইও বাইরে আছেন, ওনারা এলে আলাপ-আলোচনা করে ঠিক করব কী করা যায়। আমাদের শৃঙ্খলা কমিটি আছে। ওনারা যদি মনে করেন এখানে কোনো কিছু তদন্ত দরকার, তাহলে তাঁরা দেখবেন। পুরোপুরি তদন্ত না করে মন্তব্য করা ঠিক হবে না।’
সাকিবকে নিয়ে চলমান বিতর্ক তাঁর মাঠের পারফরম্যান্সে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করছেন জালাল ইউনুস। এ কারণেই বাড়তি সর্তকতার আশ্রয় নিচ্ছেন তারা। এসব নেতিবাচক বিষয় থেকে দূরে থাকতে সাকিবকে পরামর্শ দেয়ার কথাও জানিয়েছেন তিনি।
বিসিবির এই কর্মকর্তা বলেন, ‘আগে আমরা ব্যাপারটা সম্পর্কে জানি। এখানে ওর সমর্থন দরকার। ও যদি না জেনে থাকে (রবিউল ইসলাম সম্পর্কে), তাহলে তাকে পরামর্শ দেওয়া যায় কি না, উপদেশ দেওয়া যায় কি না, আমাদের কোনো নির্দেশনা আছে কি না, সেটা নিয়ে আমরা আলাপ–আলোচনা করতে পারি।’
আরেক প্রশ্নের জবাবে দেশের ক্রিকেটে সাকিবের গুরুত্ব প্রসঙ্গেও কথা বলেছেন জালাল ইউনুস। তিনি সাকিবকে শুধু বিসিবির সম্পদ নয়, দেশের সম্পদ বলে আখ্যা দিয়েছেন। তিনি বলেন, ‘সাকিব শুধু বিসিবিরই সম্পদ নয়, দেশের সম্পদ। তাকে দেখাশোনা করা আমাদের দায়িত্ব।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা
- অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা, জানুন ম্যাচের সময়