ঢাকা, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩
স্মিথের যে রেকর্ড ছাড়িয়ে গেল সাকিব
ইংলিশ সিরিজ শেষ হতে না হতেই শুরু হয়ে গেল আয়ারল্যান্ড সিরিজ। আজ ১৮ মার্চ সিলেট স্টেডিয়ামে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের মুখোমুখি বাংলাদেশ ক্রিকেট দল। আইল্যান্ডের এই সফরে প্রথমে তিন ম্যাচের এই সিরিজের পর আরও তিন ম্যাচের টি–টোয়েন্টি এবং একটি টেস্টও খেলবে আয়ারল্যান্ড।
ইতিমধ্যে শেষ হয়েছে বাংলাদেশ আইল্যান্ড ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টস। টস নামের ভাগ্যপরীক্ষায় জিতলেন আয়ারল্যান্ড অধিনায়ক অ্যান্ডি বলবার্নি। টস জিতে আগে বল করবে আয়ারল্যান্ড। অর্থাৎ আগে ব্যাটিংয়ে নামতে হবে বাংলাদেশ দলকে।
আয়ারল্যান্ড আসার আগে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টি–টোয়েন্টি সিরিজ খেলেছে বাংলাদেশ। ওয়ানডে সিরিজ ২–১ ব্যবধানে হারলেও টি–টোয়েন্টি সিরিজ ৩–০ ব্যবধানে জিতে ফুরফুরে মেজাজে আছে বাংলাদেশ দল।
বাংলাদেশের ক্রিকেটের পোস্টারবয় সাকিব আল হাসান ব্যাটে-বলে সেরাদের সেরা। মাইলফলক প্রায়ই হাতছানি দিয়ে ডাকে তাকে। আয়ারল্যান্ড সিরিজের প্লে ম্যাচে ব্যাট হাতে নেমে ২৪ রান করার সাথেই দারুণ এক মাইলফলক স্পর্শ করেছেন সাকিব। দ্বিতীয় বাংলাদেশী ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে ৭ হাজারি ক্লাবে প্রবেশ করেছেন তিনি।
আজকের আগে সাকিব আল হাসানের ওয়ানডে রান ৬ হাজার ৯৭৬। অর্থাৎ ৭ হাজার পূর্ণ করতে দরকার ছিল মাত্র ২৪ রান। টসে হেরে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের ইনিংসের ২০ তম ওভারের পঞ্চম বলে ১ রান নিয়ে এই মাইলফলক স্পর্শ করেন সাকিব।প্রথম বাংলাদেশি হিসেবে এই ক্লাবে ঢুকেছেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। ২৩৪ ম্যাচে তার রানসংখ্যা ৮ হাজার ১৪৩। ৬ হাজার ৯৭৬ রান করতে সাকিবের লেগেছে ২২৭ ম্যাচ।
আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে সাকিব দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার গ্রায়েম স্মিথকে পেছনে ফেলে দিয়েছেন। স্মিথ ওয়ানডেতে করেছেন ৬ হাজার ৯৮৯ রান। অর্থাৎ সাকিবের চেয়ে ছিল মাত্র ১৩ রান বেশি। ১৪ রান করার পথেই কিংবদন্তি স্মিথকে পেছনে ফেলেন এই বাংলাদেশি অলরাউন্ডার।
এই রান করতে সাকিব সেঞ্চুরি হাঁকিয়েছেন ৯ টি, আর হাসেঞ্চুরি করেছেন ৫২ বার। সেঞ্চুরি ও হাফসেঞ্চুরির হিসাবে বাংলাদেশিদের মধ্যে তার চেয়ে এগিয়ে কেবল তামিম। ওয়ানডে অধিনায়ক শতক ছুঁয়েছেন ১৪ বার, আর হাফসেঞ্চুরি ৫৫ বার। সাকিবের পরই হাফসেঞ্চুরির হিসাবে মুশফিক রয়েছেন, ৪৩টি। তার সেঞ্চুরিসংখ্যা ৮টি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা
- অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা, জানুন ম্যাচের সময়