ঢাকা, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩
মাঠে নেমেই অবিশ্বাস্য এক রেকর্ড জ্ঞড়লেন সাকিব
ইংলিশ সিরিজ শেষ হতে না হতেই শুরু হয়ে গেল আয়ারল্যান্ড সিরিজ। আজ ১৮ মার্চ সিলেট স্টেডিয়ামে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের মুখোমুখি বাংলাদেশ ক্রিকেট দল। আইল্যান্ডের এই সফরে প্রথমে তিন ম্যাচের এই সিরিজের পর আরও তিন ম্যাচের টি–টোয়েন্টি এবং একটি টেস্টও খেলবে আয়ারল্যান্ড।
ইতিমধ্যে শেষ হয়েছে বাংলাদেশ আইল্যান্ড ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টস। টস নামের ভাগ্যপরীক্ষায় জিতলেন আয়ারল্যান্ড অধিনায়ক অ্যান্ডি বলবার্নি। টস জিতে আগে বল করবে আয়ারল্যান্ড। অর্থাৎ আগে ব্যাটিংয়ে নামতে হবে বাংলাদেশ দলকে।
আয়ারল্যান্ড আসার আগে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টি–টোয়েন্টি সিরিজ খেলেছে বাংলাদেশ। ওয়ানডে সিরিজ ২–১ ব্যবধানে হারলেও টি–টোয়েন্টি সিরিজ ৩–০ ব্যবধানে জিতে ফুরফুরে মেজাজে আছে বাংলাদেশ দল।ব্যাট হাতে ইংল্যান্ড সিরিজটা ভালো কাটেনি তামিম ইকবালের। নিশ্চিতভাবেই আয়ারল্যান্ডের বিপক্ষে ব্যর্থতা থেকে বেড়িয়ে আসতে চেয়েছিলেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। তবে সেটা পারলেন না বাঁহাতি এই ওপেনার। ইনিংসের তৃতীয় ওভারে মার্ক অ্যাডায়ারের অফ স্টাম্পের বাইরের বলে ড্রাইভ করতে গিয়ে স্লিপে থাকা স্টার্লিংয়ের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ৩ রান করা তামিম।
বাঁহাতি এই ওপেনারের বিদায়ের পর জুটি গড়ার চেষ্টা করেন লিটন দাস ও নাজমুল হোসেন শান্ত। তবে সেটি বড় করতে দেননি কার্টিস ক্যাম্ফায়ার। পাওয়ার প্লের শেষ ওভারে ক্যাম্ফায়ারের লেংথ ডেলিভারিতে পুশ করতে চেয়েছিলেন লিটন। তবে নিয়ন্ত্রণ না থাকায় টাইমিংয়ে গড়বড় করে স্টার্লিংকে ক্যাচ দিয়ে ফিরতে হয় তাকে। ডানহাতি এই ওপেনার এদিন আউট হয়েছেন ২৬ রানে।
এদিকে ভালো শুরুর পর ইনিংস বড় করতে পারেননি শান্ত। অ্যান্ড্রু ম্যাকব্রাইনের অফ স্টাম্পের বাইরে পড়ে ভেতরে ঢোকা বলে বোল্ড হয়ে ফেরেন বাঁহাতি এই ব্যাটার। শান্তর ব্যাট থেকে এসেছে ২৬ রান।
ব্যাটিংয়ে বাংলাদেশ, হৃদয়ের অভিষেক
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) মাতিয়ে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে দলে ডাক পেয়েছিলেন তৌহিদ হৃদয়। তবে ইংলিশদের বিপক্ষে অভিষেক হয়নি তার। ৫০ ওভারের ক্রিকেটে অভিষেক না হলেও ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টিতে তিন ম্যাচেই খেলেছিলেন তিনি। মাহমুদউল্লাহ রিয়াদ বিশ্রামে থাকায় ওয়ানডেতে হৃদয়ের অভিষেকটা ছিল সময়ের ব্যাপার। অনুমেয়ভাবেই আয়ারল্যান্ডের বিপক্ষে অভিষেক হয়েছে তরুণ এই ব্যাটারের।
হৃদয়ের অভিষেকের দিনে একাদশ থেকে জায়গা হারিয়েছেন আফিফ হোসেন ধ্রুব। তার জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন ইয়াসির আলী রাব্বি। এদিকে ম্যাচের আগের দিন অনুশীলনে ফুটবল খেলতে গিয়ে ব্যথা পাওয়ায় প্রথম ম্যাচে নেই মেহেদি হাসান মিরাজ।
অধিনায়ক তামিম ইকবাল জানিয়েছেন, দ্বিতীয় ওয়ানডেতে থেকে পাওয়া যাবে তাকে। এদিকে এত পরিবর্তনের দিনে আগে ব্যাটিং করবে বাংলাদেশ। এদিন টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন আয়ারল্যান্ডের অধিনায়ক অ্যান্ড্রু বালবির্নি।
বাংলাদেশ: লিটন দাস, তামিম ইকবাল, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, ইয়াসির আলী রাব্বি, তৌহিদ হৃদয়, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন।
আয়ারল্যান্ড: পল স্টার্লিং, স্টিফেন দোহানি, অ্যান্ড্রু বালবির্নি, হ্যারি টেক্টর, জর্জ ডকরেল, কার্টিস ক্যাম্ফার, লকান টাকার, গ্যারেথ ডেলানি, অ্যান্ডি ম্যাকব্রাইন, মার্ক অ্যাডায়ার, গ্রাহাম হিউম।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা
- অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা, জানুন ম্যাচের সময়