ঢাকা, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩
আবারও দিল্লি ক্যাপিটালসের বিশাল জয়
কয়েকদিন আগে থেকে শুরু হয়ে গেছে এবারের ভারতের অন্যতম সেরা ঘরোয়া শহর নারী আইপিএল। এই আসরে এখন পর্যন্ত টানা দ্বিতীয় জয় দিল্লি ক্যাপিটালসের। প্রথম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মতই দ্বিতীয় ম্যাচেও ইউরি ওয়ারিয়র্সকেও সহজে হারাল মেগ ল্যানিংয়ের দল। লড়াই করে ৪২ রানের বড় ব্যবধানে ইউপিকে হারাল দিল্লি ক্যাপিটালস। এই ম্যাচে ২১২ রানের টার্গেট তাড়া করতে নেমে ইউপি থামল ১৬৯ রানে।
নারী আইপিএলের এই ম্যাচে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ইউপির অধিনায়ক অ্যালিসা হেলি। জাতীয় দলের তারকা ক্রিকেটাদের নিয়ে গড়া দল ব্যাট করতে নেমে শুরুটা ভালো করলেও এদিন বড় রান পাননি শেফালি ভার্মা। তবে এদিনও ফের অধিনায়কোচিত ইনিংস খেলেন মেগ ল্যানিং। ৪২ বলে ৭০ রানের ইনিংস খেলেন দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক। ১০টি চার ও ৩টি ছয় মারেন তিনি।
এই ইনিংসের শেষের দিকে এদিন দুরন্ত ব্যাটিং করেন জেমাইমা রড্রিগেজ ও জেস জনাসেন। দুজনের ব্যাটিং ঝোড়ো ইনিংসেই দুশো পার করে দিল্লি। ২০ বলে ৪২ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন জেস জোনাসেন ও ২২ বলে ৩৪ রানের ইনিংস খেলেন জেমাইমা রড্রিগেজ। শেষ পর্যন্ত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২১১ রান করে দিল্লি ক্যাপিটালস।
রান তাড়া করতে নেমে শুরু থেকেই নিয়মিত ব্যবদানে উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ইউপি ওয়ারিয়র্স। অ্যালিসা হেলি ও দেবিকা বৈদ্য কিছুটা লড়াই করলেও, কিরণ নভগির, শ্বেতা শেরাওয়াত, দীপ্তি শর্মারা ব্যাটিংয়ে ব্যর্থ হন। ৩১ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে ধুঁকছিল ইউপির ইনিংস।
তবে এদিন ব্যাট হাতে একা ইউপির হয়ে লড়াই করেন তাহিলা ম্যাকগ্রা। দলকে ম্যাচ জেতাতে না পারলেও সম্মানজনক স্কোরে পৌছে দেন ম্যাকগ্রা। নিজের অর্ধশতরানও পবরণ করেন তিনি। শেষ পর্যন্ত ৫০ বলে ৯০ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন তাহিলা ম্যাকগ্রা।
ইউপি ওয়ারিয়র্স শেষ পর্যন্ত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬৯ রান করে। ৪২ রানে ম্যাচ জেতে দিল্লি ক্যাপিটালস। দিল্লির হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট নেন জেস জনাসেন। ব্যাটিংয়েও করেছিলেন ২০ বলে ৪২ রান। পরপর দুটি ম্যাচ জিতে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে থাকল দিল্লি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা
- অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা, জানুন ম্যাচের সময়