ঢাকা, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩

অজিদের হোয়াইটওয়াশ করবে ভারত

২০২৩ ফেব্রুয়ারি ১৯ ২২:৪৩:২৪

অজিদের হোয়াইটওয়াশ করবে ভারত

টেস্ট এই সিরিজের বাকি দুই টেস্টে ভালো পারফর্ম করলে এখনও তাদের সামনে ফেরার সুযোগ আছে। তবে সেই সম্ভাবনা দেখছেন না ইয়ান চ্যাপেল। অজিদের সাবেক এই অধিনায়কের ধারণা, ভারতের বিপক্ষে হোয়াইটওয়াশ হবে অস্ট্রেলিয়া।

সিরিজের প্রথম টেস্ট নাগপুর টেস্ট দিয়ে শুরু হয়েছিল দুই দলের মাঠের লড়াই। যেখানে প্রথম ইনিংসে ১৭৭ রান তুলেছিল অস্ট্রেলিয়া। জবাবে নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিং করতে নেমে ৪০০ রান সংগ্রহ করেছিল ভারত। এরপর ২২৩ রানে পিছিয়ে থেকে ব্যাটিংয়ে নেমে রীতিমতো তাসের ঘরের মতো ভেঙ্গে গেছে অজি শিবির। দ্বিতীয় ইনিংসে একশো রানও যোগ করতে পারেনি স্কোরবোর্ডে। এরফলে ইনিংস ব্যবধানে হারে প্যাট কামিন্সের দল।

প্রথম টেস্টে বাজে ব্যাটিংয়ের পর অস্ট্রেলিয়ার সামনে সুযোগ ছিল দিল্লিতে ঘুরে দাঁড়ানোর। তবে সেখানেও ব্যর্থ তারা। প্রথম ইনিংসে ২৬৩ রান করার পর দ্বিতীয় ইনিংসে কোনোরকমে তিন অঙ্ক স্পর্শ করেছে অজিরা। এরফলে ম্যাচও হারতে হয়েছে তাদের।

চ্যাপেল বলেন, 'এখান (সিরিজের প্রথম দুই ম্যাচেই হার) থেকে ফিরে আসা খুবই কঠিন কাজ। আপনি একবার না, দুইবার একই কাজ করেছেন। এই দিক বিবেচনা করলে আপনি বলতেই পারেন, ৪-০ তে সিরিজ জয়ের বড় সম্ভাবনা আছে ভারতের।'

এদিকে দুই ম্যাচেই প্রথম ইনিংসে তুলনামূলক ভালো ব্যাটিং করেছে অস্ট্রেলিয়া। কিন্তু দ্বিতীয় ইনিংসে ভারতীয় স্পিনারদের সামনে দাঁড়াতেই পারেনি অজি ব্যাটাররা। এর বড় কারণ হতে পারে, সময়ের সঙ্গে সঙ্গে উইকেট থেকে আরও বেশি সুবিধা আদায় করেছেন স্পিনাররা।

এ প্রসঙ্গে চ্যাপেল বলেন, 'আমি মনে করি, দ্বিতীয় দিনের বিকেলের সেশনে অনেক সাহসী ক্রিকেট খেলেছে অস্ট্রেলিয়া এবং প্রথম সেশন শেষে তারা ম্যাচে ছিল। কিন্তু তারপর তারা ম্যাচ থেকে ছিটকে যায়।'

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ