ঢাকা, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩
হাথুরুসিংহকে নিয়ে অবিশ্বাস্য মন্তব্য করলেন সালাহউদ্দিন
হাথুরুসিংহে এভাবে ফেরানো দেখে বাংলাদেশ স্থানীয় কোচ সালাহউদ্দিন মনে করেন, এই লঙ্কান কোচের কাছে নিশ্চয়ই জাদুর কাঠি রয়েছে।
বিসিবির সঙ্গে কিভাবে সম্পর্কের ইতি টেনেছিলেন সেটার উৎকৃষ্ট উদাহরণ হতে পারে বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপনের ফোন না ধরা। মাঝে কেটে গেছে টানা ৫ বছরের বেশি সময়। এর মধ্যে স্টিভ রোডস-রাসেল ডমিঙ্গোদের অধীনে উত্থান-পতন দেখেছে বাংলাদেশ ক্রিকেট। সাফল্য পেলেও বিসিবি কর্মকর্তাদের মন জয় করতে পারেননি রোডস কিংবা ডমিঙ্গোরা।
বিসিবির মন জয় করতে না পারায় চাকরি হারাতে হয়েছে এই সব কোচদের। তবে এবার ডমিঙ্গোকে বিদায় করে বাংলাদেশের প্রধান কোচের দায়িত্ব তুলে দেয়া হয়েছে সেই ৫ বছর আগে পদত্যাগ করা হাথুরুসিংহের কাঁধে। এই লঙ্কান কোচের অধীনে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ এবং ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার সুর তুলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড। প্রথম দফায় বাংলাদেশের হয়ে সাফল্য পেলেও হাথুরুসিংহকে ফেরানো নিয়ে রয়েছে আলোচনা-সমালোচনা।
লঙ্কান এই কোচের ফিরে আসায় ক্রিকেট বিশ্লেষকদের কেউ কেউ ভালো চোখে দেখলেও অনেকে মনে করছেন হাথুরুসিংহের ফেরা হিতে বিপরীত হতে পারে। বিশেষ করে ক্রিকেটারদের সঙ্গে শীতল সম্পর্ক নিয়ে অনেক গুঞ্জন রয়েছে। বিশেষ করে সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে তার সম্পর্ক ভালো ছিল না বলে মনে করা হয়। এদিকে হাথুরুসিংহের ফেরা ভালোভাবে দেখছেন না সালাহউদ্দিন।
আজ _০৪-০২-২০২৩) চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ৬ উইকেটের হারানোর পর সংবাদ সম্মেলনে কুমিল্লার ভিক্টোরিয়ারন্সের প্রধান কোচ বলেন, ‘আমার কাছে মনে হয় যে যেভাবে আমরা হাথুরুসিংহকে চেয়েছি, নিশ্চই তার কাছে মনে হয় জাদুর কাঠি আছে। কারণ তা না হলে তো মনে হয় না কেউ একজন হঠাৎ করে চলে গেছে, তাকে আমরা জোর করে নিয়ে আসতেছি। নিশ্চই জাদুর কাঠি কিছু আছে। এটা আপনারাই ভালো বলতে পারবেন, আমি কিছু জানি না। নিশ্চয় সবাই আশা করে অনেক ভালো করবে।’
হাথুরুসিংহের ফেরা নিয়ে খানিকটা সাবধানী উত্তর দিয়েছেন জাতীয় দলের ক্রিকেটাররা। কদিন আগে বাংলাদেশের প্রধান কোচের ফেরা নিয়ে কোনো প্রতিক্রিয়া দেখাননি দলের সবচেয়ে বড় তারকা সাকিব। মোসাদ্দেক হোসেন সৈকত কিংবা মেহেদি হাসান মিরাজও ছিলেন সাবধানী।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা
- অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা, জানুন ম্যাচের সময়