ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
সৌম্য-নাসিরের জাতীয় দলে ফিরা নিয়ে সুখবর দিলেন সালাউদ্দিন
এবারের বিপিএলে দারুণ ফর্মে থাকা নাসিরের সামনে অবশ্য আরও বড় হাতছানি দেখছেন সালাউদ্দিন। দেশের এই সফল কোচ এমনকি সম্ভাবনা দেখছেন ফর্ম হারিয়ে ধুঁকতে থাকা সৌম্য সরকারের সামনেও।
চট্টগ্রামে বৃহস্পতিবার সালাউদ্দিনের কুমিল্লার কাছে ঢাকা হেরে গেলেও নাসির অপরাজিত ইনিংসে ৭ চার ও ২ ছয়ে করেন ৪৫ বলে ৬৬ রান।
এবার আসরজুড়েই হাসছে নাসিরের ব্যাট। সবগুলো ম্যাচে খেলেছেন ত্রিশোর্ধ্ব রানের ইনিংস। কুমিল্লার বিপক্ষে ম্যাচের পর ৭১.৬৬ গড়ে ২১৫ রান তার ১২৭.৭১ স্ট্রাইক রেটে।
নাসিরের এমন ফর্ম নিয়ে ম্যাচ শেষে প্রশ্ন ছুটে গেল প্রতিপক্ষ কোচ সালাউদ্দিনের কাছে। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কোচ বললেন, এই পথে থাকলে জাতীয় দলেও ফেরাও সম্ভব নাসিরের।
“নাসিরের ইনিংস খুবই ভালো লেগেছে। সে অনেকদিন পরে হয়তো বিপিএল খেলছে। দিন দিন সে অনেক ফিট হচ্ছে। সে যদি আরেকটু ফিট হয়, তাহলে হয়তো ফেরার অবস্থায় চলে যাবে। নাসিরকে আমি বাংলাদেশের কয়েকটি মেধাবি ছেলের মধ্যে একজন হিসেবে দেখি। ওর মাথা সবসময় কাজ করে। ওর পক্ষে আসলে ফেরা সম্ভব। বাকিটা ওর ওপর। কতটা ফিটনেস নিয়ে আসবে, তার ওপরে নির্ভর করে।”
সালাউদ্দিনের সংবাদ সম্মেলন শেষে ওই চেয়ারে বসেন নাসির। তাকে জানানো হয় জাতীয় দলের সাবেক সহকারী কোচের পরামর্শের কথা। ফিটনেস নিয়ে কাজ করার জন্য নাসির চাইলেন বিসিবির সহায়তা ।
“জাতীয় দলে অবশ্যই খেলতে চাই। তবে এটা তো আমার হাতে নেই। আমার কাজ মাঠে পারফর্ম করা। সেটাই করতে চাই। হ্যাঁ, ফিটনেস নিয়ে আরেকটু কাজ করতে হবে। আশা করি এক্ষেত্রে বোর্ডের সাপোর্ট পাব। যদি ফিটনেস নিয়ে কাজ করি। আমি আলাদা একজন ট্রেনার রেখে জিম-টিম করেছি। আশা করব পরবর্তীতে বোর্ডের কোনো ট্রেনার থেকে সহায়তা পাব।”
নাসিরের ঠিক বিপরীত অবস্থায় সৌম্য সরকার। কুমিল্লার বিপক্ষে তিনি আউট হয়েছেন শূন্য রানে। আগের ম্যাচেও রানের খাতা খুলতে পারেননি এই ওপেনার। সবমিলিয়ে বিপিএলে ৫ ম্যাচে করেছেন স্রেফ ২৬ রান। প্রায় এক বছর ধরেই চলছে সৌম্যর ব্যাটিংয়ের এই দৈন্যদশা।
তার ব্যাটিংয়ের ধরনেও নেই আগের আত্মবিশ্বাসের ছাপ। দাপট-আগ্রাসনের ছিটেফোঁটাও নেই। উইকেটে যতক্ষণ থাকেন, সবসময়ই মনে হয় নড়বড়ে।
তবু সৌম্যকে নিয়েও আশাবাদী সালাউদ্দিন। এই ক্ষেত্রে জাতীয় দলের আরেক বাঁহাতি ব্যাটসম্যান মুমিনুল হকের উদাহরণ দিলেন অভিজ্ঞ এই কোচ।
“(সৌম্যর ফেরা অসম্ভব কি না) অসম্ভব বলে তো কিছু নেই! গত এক বছর মুমিনুল হকও রান করেনি। ওকেও অনেক কাছ থেকে দেখেছি। মুমিনুল যদি ফিরতে পারে, সৌম্যর পক্ষেও সম্ভব। হয়তো ওকে একটু ভালোভাবে যত্ন নিতে হবে। কেউ না কেউ ওর দায়িত্ব নিতে হবে। কারণ এই ধরনের ছেলেদের সঙ্গে কেউ থাকে না। ওকে একটা ভালো গাইডিংয়ের মধ্যে থাকতে হবে।”
“সময় একটু বেশি নিক... ওর কিছু টেকনিক্যাল সমস্যা আছে। সেগুলো যদি ঠিক করতে পারে, আমার মনে হয় ওর পক্ষেও ফেরা সম্ভব। আপনি একবার আন্তর্জাতিক ক্রিকেটে ভালো দাপট দেখিয়েছেন, আপনি কখনও এটা ভুলে যাবেন না। সে হয়তো ভুলেওনি। হয়তো তার কিছু মানসিক সমস্যা হচ্ছে, কিছু টেকনিকাল সমস্যা হচ্ছে। তার পাশে কেউ না কেউ থাকতে হবে। তাকে লম্বা সময় দিতে হবে। আমার মনে হয় সে ফিরতে পারবে।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- মেসির হ্যাটট্রিক, শেষ মুহুর্তের গোলে শেষ হলো আলজেরিয়া বনাম আর্জেন্টিনার ম্যাচ, জানুন ফলাফল
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ