ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
ব্রাজিলের আক্রমণে বড় পরিবর্তন, নেইমারের জন্য বিশেষ পরিকল্পনা
মো : মারুফ হোসেন
সিনিয়র রিপোর্টার
দীর্ঘ অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে ব্রাজিল সমর্থকদের। প্রায় তিন বছর পর জাতীয় দলের জার্সিতে মাঠে নামতে যাচ্ছেন নেইমার জুনিয়র। আগামী বৃহস্পতিবার স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে তার প্রত্যাবর্তন হওয়ার সম্ভাবনা প্রায় নিশ্চিত বলে জানিয়েছে ব্রাজিলিয়ান গণমাধ্যমগুলো।
সম্প্রতি চোট কাটিয়ে পুরোপুরি ফিট হয়ে ওঠা নেইমারকে ঘিরে নতুন পরিকল্পনা সাজিয়েছেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। ঊরুর ইনজুরির কারণে রাফিনিয়া ছিটকে যাওয়ায় শুরুর একাদশে জায়গা পেতে খুব বেশি প্রতিযোগিতার মুখে পড়তে হচ্ছে না অভিজ্ঞ এই তারকাকে।
তবে চমক হচ্ছে তার পজিশনে। ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, নেইমারকে আর আগের মতো উইংয়ে খেলানো হবে না। বরং তাকে আক্রমণভাগের কেন্দ্রীয় সৃজনশীল ভূমিকায় দেখা যেতে পারে। আনচেলত্তির পরিকল্পনায় নেইমার খেলবেন ‘ফলস নাইন’ হিসেবে, যেখানে তিনি সরাসরি গোল করার পাশাপাশি আক্রমণ গড়ে তোলার দায়িত্বও পালন করবেন।
এই ভূমিকায় নেইমার মাঝমাঠ ও আক্রমণের মধ্যে সংযোগ তৈরি করবেন এবং ভিনিসিয়ুস জুনিয়রের মতো দ্রুতগতির খেলোয়াড়দের জন্য ডিফেন্সের ফাঁকা জায়গা তৈরি করবেন। ফলে ব্রাজিলের আক্রমণভাগে নতুন মাত্রা যোগ হতে পারে।
বয়স ও একাধিক চোটের কারণে আগের মতো বিস্ফোরক গতি না থাকলেও নেইমারের সৃজনশীলতা, পাসিং দক্ষতা এবং ম্যাচের গতি নিয়ন্ত্রণ করার ক্ষমতার ওপর পূর্ণ আস্থা রাখছেন আনচেলত্তি। অনুশীলনেও তাকে নিয়মিত এই নতুন ভূমিকায় প্রস্তুত করা হচ্ছে।
বিশ্বকাপের গুরুত্বপূর্ণ সময়ে নেইমারের প্রত্যাবর্তন ব্রাজিলের জন্য বড় স্বস্তির খবর। স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে তার পারফরম্যান্স কেমন হয়, সেদিকেই এখন নজর থাকবে ফুটবলপ্রেমীদের।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- মেসির হ্যাটট্রিক, শেষ মুহুর্তের গোলে শেষ হলো আলজেরিয়া বনাম আর্জেন্টিনার ম্যাচ, জানুন ফলাফল
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ