ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
এমন সুযোগ হাত ছাড়া করতে চান না কিশান
কিছুদিন আগেই বাংলাদেশের বিপক্ষে ওপেনিংয়ে নেমে ডাবল সেঞ্চুরি করেন কিশান। ২১০ রানের সেই ইনিংসটি খেলার পরের সিরিজে একাদশে জায়গাই হয়নি তার। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে জায়গা না পেলেও নিউজিল্যান্ডের বিপক্ষে জায়গা পাচ্ছেন কিশান।
তবে এই উইকেটরক্ষক ব্যাটারকে খেলতে হচ্ছে মিডল অর্ডার পজিশনে। ভারতের নিয়মিত উইকেটরক্ষক লোকেশ রাহুল বিয়ের ছুটিতে যাওয়ায় তার পজিশনেই (৪ বা ৫) খেলতে হচ্ছে ইশানকে।
নতুন চ্যালেঞ্জ নিয়ে তিনি বলেন, 'আমি মনে করি এটা আমার জন্যেও দারুণ একটি সুযোগ। মিডল অর্ডারে নিজেকে প্রমাণ করতে পারাটা। আমি জানি সবাই আমাকে ওপেনার হিসেবেই চিনে যে আগ্রাসী ব্যাটিং পছন্দ করে। তবে আমি নিজেকে প্রমাণ করতে চাই।'
'এখন যেখানে নামি (৪ বা ৫ নম্বরে), সেখানে কঠিন পরিস্থিতি থেকে দলকে টেনে তোলার কাজও আছে। আর যদি আমরা ভালো অবস্থানে থাকি তাহলে নিজের শটগুলোও আমি খেলতে পারি। সবমিলিয়ে এটা আমার জন্য দারুণ একটি সুযোগ।'
নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে অবশ্য নিজেকে মেলে ধরতে পারেননি কিশান। ১৪ বলে ৫ রান করে ফিরেছেন তিনি। ওপেনার শুভমান গিলের ডাবল সেঞ্চুরির এই ম্যাচে ১২ রানে জিতেছে ভারত।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- মেসির হ্যাটট্রিক, শেষ মুহুর্তের গোলে শেষ হলো আলজেরিয়া বনাম আর্জেন্টিনার ম্যাচ, জানুন ফলাফল
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ