ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩

খুশদিলের ২৪ বলে ৬৪ রানের ব্যাটিং তাণ্ডবে ঢাকাকে বিশাল রানের টার্গেট দিল কুমিল্লা

২০২৩ জানুয়ারি ১৯ ১৫:১৮:১৬

খুশদিলের ২৪ বলে ৬৪ রানের ব্যাটিং তাণ্ডবে ঢাকাকে বিশাল রানের টার্গেট দিল কুমিল্লা

খালি হাতে ফিরিয়েছেন ঢাকার পেসার তাসকিন আহমেদ। ইমরুল ও লিটনের পর বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি জনসন চার্লস। ১৯ বলে ২০ রান করেন তিনি। ১৫ ওভারে দলীয় সেঞ্চুরি পার করে কুমিল্লা। এরপর ব্যাটিংয়ে ঝড় তুলেন খুশদিল শাহ। ২৪ বলে ৬৪ রান করেন।

প্রতিবেদন লেখার সময় কুমিল্লার স্কোর ২০ ওভারে ৩ উইকেটে ১৮৪ রান। জাকের আলী ৩ বলে ৩ রান ও মোহাম্মদ রিজওয়ান ৪৭ বলে ৫৪ রানে ব্যাট করছেন। ফলে ঢাকাকে করতে হবে ১৮৫ রান।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স একাদশ : মোহাম্মদ রিজওয়ান, লিটন দাস, ইমরুল কায়েস, জনসন চার্লস, খুশদিল শাহ, জাকের আলী অনিক, মোসাদ্দেক হোসেন, হাসান আলী, তানভীর ইসলাম, আবু হায়দার রনি ও মুকিদুল ইসলাম।

ঢাকা ডমিনেটর্স একাদশ : নাসির হোসেন (অধিনায়ক), সৌম্য সরকার, আহমেদ শেহজাদ, মোহাম্মদ মিঠুন, রবিন দাস, আরিফুল হক, মোহাম্মদ ইমরান, জুবাইর হোসেন, আমির হামজা, তাসকিন আহমেদ ও মুক্তার আলী।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ