ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
কথাবার্তা চূড়ান্ত করতে বাংলাদেশে আসছেন হাথুরুসিংহে
একদম ভেতরের খবর, কোচ মনোনয়ন একরকম নিশ্চিত। চন্ডিকা হাথুরুসিংহেকেই আবার কোচ হিসেবে পেতে চাচ্ছে বিসিবি। এ লঙ্কানের আবার কোচ হয়ে আসা একরকম চূড়ান্ত বলেই জানা গেছে।
এক অতি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, বিসিবির সঙ্গে কথাবার্তা চূড়ান্ত করতে এবং আনুষ্ঠানিক চুক্তি সাক্ষর করতে খুব শিগগিরই ঢাকা আসছেন হাথুরুসিংহে। সেটা কবে?
খোঁজ নিয়ে জানা গেছে, বিপিএলের ঢাকাপর্বে ফেরার পরই রাজধানীতে পা রাখবেন হাথুরুসিংহে। এবং তখনই দু'পক্ষের মধ্যে চুক্তি সাক্ষরিত হবে।
হাথুরু কর্তৃত্বপরায়ন। ক্রিকেটারদের ওপর তার নিয়ন্ত্রণ আছে। ছড়ি ঘোরাতে পছন্দ করেন, পারেনও। কাউকে ছাড় দেন না। আগেরবার দায়িত্ব পালনকালেও হাথুরু দেখিয়ে দিয়েছেন, ক্রিকেটারদের নিয়ন্ত্রণ করার কাজটি তিনি খুব ভালো পারেন। তাই হাথুরুকে পছন্দ বিসিবির।
এবার তার কেমন বেতন হবে? আগেও হাথুরু বেশি বেতনে কাজ করেছেন। এবার হাথুরুও অবস্থা বুঝে নিজের চাহিদা বাড়িয়ে দিয়েছেন আরও। জানা গেছে, আগের চেয়ে ২৫-৩০ শতাংশ বেশি বেতন, পারিশ্রমিক ও ভাতা দাবি করেছেন এই লঙ্কান। বিসিবিও নাকি তা মেনে নিয়েছে। তাই এখন আর তার কোচ হিসেবে যোগদানে কোনো বাধা নেই।
তারপরও একটা অন্তরায় সৃষ্টি হয়েছে। বিসিবি টি-টোয়েন্টি ফরম্যাটের জন্য ভারতের শ্রীধরন শ্রীরামের সঙ্গেও কথাবার্তা চূড়ান্ত করে ফেলছে। তাকেই টি-টোয়েণ্টি দলের দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত একরকম চূড়ান্ত। তবে হাথুরু তা খুব ইতিবাচকভাবে নেননি। তার সঙ্গে একটি ফরম্যাটে আরও একজন দলের দায়িত্ব পালন করবেন, এটা নাকি মানতে চান না এ লঙ্কান।
এদিকে বিসিবিও শ্রীরামের সঙ্গে চুক্তি নবায়ন করে ফেলেছে। বিপিএল শুরুর পর পরই চুক্তির মেয়াদ বাড়াতে ঢাকায় এসেছিলেন শ্রীরাম।
কাজেই তাকে আর বাদ দেওয়ার সুযোগ নেই। এখন যা করার হাথুরুর সম্মতি নিয়েই করতে হবে। হাথুরু ঢাকা আসলে তখন তার সাথে বসেই ওই বিষয়টা ফয়সালা হবে বলে জানা গেছে।
সবকিছু ঠিক থাকলে ফেব্রুয়ারি মাসের ৩ তারিখ থেকে বিপিএলের যে পর্ব ঢাকায় শুরু হবে, ওই সময়ে হাথুরু রাজধানীতে থাকবেন। তখনই হয়তো সব চূড়ান্ত হবে। শেষ কথা, বাংলাদেশের ক্রিকেটে আবারো হাথুরুসিংহে উপাখ্যান শুরু হতে যাচ্ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- মেসির হ্যাটট্রিক, শেষ মুহুর্তের গোলে শেষ হলো আলজেরিয়া বনাম আর্জেন্টিনার ম্যাচ, জানুন ফলাফল
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ