ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
ইতিহাস গড়া ডাবল সেঞ্চুরি করে যে কারনে নিচের দিকে যেতে হচ্ছে ইশানকে
ভারতীয় দলে এখন অনেক পারফর্মার। কাকে রেখে কাকে খেলাবে ভারত প্রতি সিরিজের আগে এটা নিয়ে শুরু হয় জল্পনা-কল্পনা। বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ ওয়ানডেতে ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছিলেন ইশান কিশান। তবে শ্রীলঙ্কার বিপক্ষে খেলার সুযোগ পাননি তিনি।
নিউজিল্যান্ডের বিপক্ষে তাকে মিডল অর্ডারে খেলানোর কথা ভাবছে ভারত। টপ অর্ডারে রোহিত, শুভমান গিল ও বিরাট কোহলি থাকছেন এটা নিশ্চিত। দলের প্রয়োজনে নিচের দিকে ব্যাট করতে দেখা যাচ্ছে লোকেশ রাহুলকেও। এ ক্ষেত্রে কিশানের জায়গা পাওয়া নিয়ে ধোঁয়াশা রয়েছে।
ইনফর্ম এই ব্যাটারকে নিয়ে রোহিত বলেছেন, 'ইশান মিডল অর্ডারে ব্যাটিং করবে। বাংলাদেশের বিপক্ষে দারুণ ইনিংসের পর আমি আশাবাদী সে এই সিরিজেও রান করতে পারবে। আমরা কোনো কিছু নিয়ে সমঝোতা করতে চাই না। আমরা সেরা এগারোজনকেই খেলাতে চাই।'
ভারতের চিন্তার কারণ মূলত ৮ ও ৯ নম্বর পজিশন। এই জায়গাটাকে শক্তিশালী করতে ভারত শার্দুল ঠাকুরকে ভাবনায় রাখছে। সেই সঙ্গে ব্যাটিং বিপর্যয়ে পড়লে ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল ও শাহবাজ আহমেদরা চাইলে ব্যাট হাতেও দলের হাল ধরতে পারবেন বলে আশাবাদী রোহিত।
তিনি বলেন, 'আমরা সৌভাগ্যবান যে, আমাদের দলে এমন স্পিনাররা রয়েছে যারা অলরাউন্ডার এবং ব্যাট করতে পারে। ওয়াশিংটন, অক্ষর, জাদেজা ও শাহবাজরা গভীরতা দিতে পারবে। যুবেন্দ্র চাহাল ও কুলদীপ যাদবের মতো কোয়ালিটি রিস্ট স্পিনাররাও রয়েছে দলে। যাদের কথা ভুললে কিন্তু চলবে না। একাদশ বেঁছে নেয়ার ক্ষেত্রে আমরা দলের চাহিদাকেই সবচেয়ে গুরুত্ব দেব।'
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- মেসির হ্যাটট্রিক, শেষ মুহুর্তের গোলে শেষ হলো আলজেরিয়া বনাম আর্জেন্টিনার ম্যাচ, জানুন ফলাফল
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ