ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
আইসিসি ওয়ানডে র্যাংকিং প্রকাশঃ ইতিহাস গড়লেন সিরাজ, বড় লাফ কোহলি
এর আগে প্রথম ওডিআই-এ দু'টি উইকেট নিয়ে ক্রমতালিকায় ১৮ নম্বরে জায়গা করে নিয়েছিলেন ভারতের তারকা পেসার। এর পরে বাকি ২টি ওডিআই-এ আগুনে পারফরম্যান্স করে বিশাল বড় লাফ দিয়ে উঠে এলেন তিনে। লঙ্কা বাহিনীর বিরুদ্ধে ৩ ম্যাচে মোট ৯ উইকেট নেন সিরাজ। সিরাজের ক্যারিয়ারে এটি নিঃসন্দেহে বিশাল বড় প্রাপ্তি। বোলারদের তালিকায় প্রথম দশে ভারতের আর কোনও তারকা নেই। ভারতীয় বোলারদের মধ্যে জসপ্রীত বুমরাহ রয়েছেন ২০ নম্বরে। ২১ নম্বরে জায়গা করে নিয়েছেন কুলদীপ যাদব।
বোলারদের তালিকার শীর্ষে রয়েছেন নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট। তাঁর রেটিং পয়েন্ট ৭৩০। ৭২৭ রেটিং পয়েন্ট নিয়ে দুইয়ে রয়েছেন জোশ হ্যাজেলউড। এর পরেই তিনে থাকা সিরাজ তাঁদের ঘাড়ে কার্যত নিঃশ্বাস ফেলছেন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভালো পারফরম্যান্স নিঃসন্দেহে তাঁকে আরও ভালো জায়গায় নিয়ে যেতে পারে।
এ দিকে শ্রীলঙ্কার বিরুদ্ধে শেষ ওডিআই ১১০ বলে অপরাজিত ১৬৬ রানের সুবাদে বিরাট কোহলিও র্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন। উঠে এসেছেন চার নম্বরে। লঙ্কা বাহিনীর বিরুদ্ধে প্রথম ওডিআই-এও সেঞ্চুরি করেছিলেন কোহলি। তার পর তিনি ষষ্ঠ স্থানে উঠে এসেছিলেন। সেখান থেকে এ বার চারে জায়গা করে নিয়েছেন কোহলি। রোহিত শর্মা এই তালিকায় রয়েছেন দশ নম্বরে। প্রথম দশে ভারতের এই দু'জনই ব্যাটার রয়েছেন। ১৫ নম্বরে রয়েছে শ্রেয়স আইয়ার। এই তালিকায় বাবর আজম এখনও এক নম্বর জায়গা ধরে রেখেছেন।
অলরাউন্ডাদের তালিকায় প্রথম কুড়ি জনের মধ্যে ভারতের কেউ নেই। শাকিব আল হাসান এই তালিকার শীর্ষ স্থান দখল করে রেখেছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- মেসির হ্যাটট্রিক, শেষ মুহুর্তের গোলে শেষ হলো আলজেরিয়া বনাম আর্জেন্টিনার ম্যাচ, জানুন ফলাফল
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ