ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
এক জয়ে শেষ ভরশা খুজে পেল খুলনা
তিন ম্যাচে বাজে পারফরম্যান্সে ম্যাচ হার। দলের সেরা ক্রিকেটার তামিমের ব্যাটে রান ছিল না। টপ অর্ডার ধারাবাহিকভাবে ব্যর্থ। মিডল অর্ডারে হাল ধরতে পারছিলেন কেবল আজম খান। বাকিরাও অফফর্মে। হতাশার বৃত্ত ভেঙ্গে অবশেষে তারা জয়ের মুখ দেখলো।
মঙ্গলবার তারা হারিয়েছে রংপুর রাইডার্সকে। ব্যাট-বলে দারুণ পারফর্ম করে ৯ উইকেটের বিশাল জয়ে লড়াইয়ের খাতায় নাম তুলেছে তারা। ম্যাচ শেষে দলের পেসার পল ফন মিকারেন জানালেন, ইয়াসিরের পেছনে ব্যাকবোন হিসেবে কাজ করছেন তামিম নিজে। এজন্য ইয়াসিরের কাজটা সহজ হয়ে যাচ্ছে।
তাকে পর্দার আড়ালের নায়ক বলেছেন মিকারেন, ‘আমার মনে হয় সে পর্দার আড়ালে অনেক কিছুই করছে। দলকে সাহায্য করছে, ম্যানেজমেন্টকে সাহায্য করছে। নিজের অভিজ্ঞতাটা ভাগ করছে ইয়াসিরের সঙ্গে, যার কারণে ইয়াসির খুব দ্রুত শিখতে পারছে।’
জয় পাওয়া ম্যাচে তামিম ৪৬ বলে ৬০ রান করেছেন ৪ চার ও ২ ছক্কায়। তাদের লক্ষ্য ছিল ১৩০। তামিমের জন্য এরকম পরিস্থিতি আদর্শ বলে মনে করছেন মিকারেন, ‘বল হাতে আমরা কন্ডিশনটাকে ভালো পড়তে পেরেছি, তাদেরকে খুব কম রানে আটকে রাখতে পেরেছি। কোনো ভুল করিনি। আমরা দেখেছি, ওপরের দিকে তামিম এই ধরনের উইকেটে যে অভিজ্ঞ, এই ধরনের রান সে ১০ বারের নয় বারই তাড়া করে ফেলবে। আজ যা আমরা করলাম।’
মিরাকেন বল হাতে কোনো উইকেট না পেলেও ৩ ওভারে ডানহাতি পেসার রান দিয়েছেন ২৪। তাদের জয়ের নায়ক ওয়াহাব রিয়াজ ১৪ রানে পেয়েছেন ৪ উইকেট। ড্রেসিংরুমে হাসি ফেরায় খুশি মিকারেন, ‘ম্যাচ শেষে ড্রেসিংরুমে হাসিমুখ দেখেছি অনেক। জয়ের ধারাটা ধরে রাখতে পারলে, পরের কয়েকটা ম্যাচে জিততে পারলে, আমরা সেরা চারেও চলে আসতে পারব। প্রত্যেকটা জয়ের জন্য তখন লড়াই করতে পারব। আশা করি এরপর প্লে অফেও জায়গা করে নিতে পারব।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- মেসির হ্যাটট্রিক, শেষ মুহুর্তের গোলে শেষ হলো আলজেরিয়া বনাম আর্জেন্টিনার ম্যাচ, জানুন ফলাফল
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ