ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
বিশ্বকাপের এই ব্যাপারে অশ্বিনের সাথে এক মত রোহিতও
ভারতে আগামী অক্টোবর-নভেম্বরে হবে ওয়ানডে বিশ্বকাপের ত্রয়োদশ আসর। ওই সময়টায় সন্ধ্যার পর শিশির একটু বেশি দেখা যায়। আর ভারতে দিবা-রাত্রির ম্যাচ শুরু হয় সাধারণত বেলা দেড়টায়। যা শেষ হতে হতে রাত ৯টা।
শিশিরের প্রভাবে পরে ব্যাটিং করা দলগুলো সবসময়ই পায় বাড়তি সুবিধা। কারণ ভেজা বলে বোলিং করতে সমস্যা হয় বোলারদের। সঙ্গে মাঠ কিছুটা পিচ্ছিলও হয়ে যায় শিশিরের কারণে, এতে ফিল্ডিং করতেও অসুবিধা হয়।
বাড়তি এই সুবিধার কারণে টস তখন হয়ে ওঠে সবচেয়ে গুরুত্বপূর্ণ। বিশ্বকাপের ম্যাচে এমন কিছুর প্রভাব না থাকাকেই শ্রেয় মনে করেন রোহিত। তাই ম্যাচগুলো দিনে দিনে শেষ করার পক্ষে তিনি।
ঘরের মাঠে নিউ জিল্যান্ডের বিপক্ষে বুধবার শুরু হবে ভারতের ওয়ানডে সিরিজ। আগের দিন সংবাদ সম্মেলনে বিশ্বকাপের ম্যাচ শুরুর সময় নিয়ে রোহিতের কাছে জানতে চাওয়া হলে তিনি তুলে ধরেন তার ভাবনা।
“আমি বলতে চাচ্ছি, এটা (আগে ম্যাচ শুরু করা) ভালো চিন্তা। কারণ, এটা বিশ্বকাপ, তাই না? টস নিয়ে খুব বেশি আপোস করতে চাইবে না কেউ এবং সবাই চাইবে যেন এই বিষয়টাই (শিশিরের সুবিধা) ম্যাচে প্রভাব না রাখে। ম্যাচ আগে শুরু করার ভাবনাটি ভালো লেগেছে। কিন্তু আমি জানি না, এটা সম্ভব কিনা।”
“ব্রডকাস্টাররা নির্ধারণ করবে ম্যাচ কখন শুরু করা উচিত। কিন্তু আদর্শভাবে ম্যাচে ওই ধরনের সুবিধা থাকুক, কেউ চাইবে না। সবাই ভালো ক্রিকেট ম্যাচ দেখতে চাইবে, এক দল লাইটের নিচে শিশিরের সুবিধা নিয়ে ব্যাটিং করবে, এমনটা চাইবে না। তবে ওই বিষয়গুলো আমাদের নিয়ন্ত্রণে নেই। আমার ম্যাচ আগে শুরুর আইডিয়াটি পছন্দ হয়েছে।”
গত রোববার নিজের ইউটিউব চ্যানেলে অশ্বিন তুলে ধরেন শিশিরের প্রভাবের কথা। দিবা-রাত্রির ম্যাচগুলো সাড়ে ১১টা থেকে শুরুর পরামর্শ দেন ভারতের অভিজ্ঞ এই স্পিনার। তার মতে, শিশিরের কারণে দলগুলোর মধ্যে মানের পার্থক্যটা বোঝা যায় না।
“আমার পরামর্শ কিংবা মতামত হলো, বিশ্বকাপে আমরা কোন ভেন্যুতে খেলছি এবং কোন সময়ে খেলছি তা দেখতে হবে। বিশ্বকাপের ম্যাচগুলো বেলা সাড়ে ১১টায় কেন শুরু করা উচিত নয়?”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- মেসির হ্যাটট্রিক, শেষ মুহুর্তের গোলে শেষ হলো আলজেরিয়া বনাম আর্জেন্টিনার ম্যাচ, জানুন ফলাফল
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ