ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
লিটনের ব্যাটিং ঝড়ে থেকে গেল সিলেটের জয়রথ
তবে সেই মিশনে পুরোপুরি ব্যর্থ স্ট্রাইকার্স। কুমিল্লার ভিক্টোরিয়ান্সের বিপক্ষে পাত্তায় পায়নি টেবিল টপাররা। লিটন দাসের দুর্দান্ত হাফ সেঞ্চুরিতে সিলেটকে ৫ উইকেটের ব্যবধানে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে কুমিল্লা।
সহজ লক্ষ্য তাড়া করেত নেমে ইনিংসের প্রথম বলেই মাশরাফি বিন মর্তুজাকে চার মেরে শুরু করেন লিটন দাস। গত ম্যাচের মতোই এদিনও শুরু থেকেই বোলারদের ওপর চড়াও হয়ে খেলেছেন এই ওপেনার। তার ব্যাটে ভর করেই পাওয়ারপ্লেতে কোনো উইকেট না হারিয়েই ৪৯ রান তোলে কুমিল্লা।
১৪ রান করা মোহাম্মদ রিজওয়ান রান আউটে কাটা পড়লে ভাঙ্গে ৫৭ রানের উদ্বোধনী জুটি। এরপর ইমরুল কায়েস উইকেটে থিতু হলেও ইনিংস বড় করতে পারেননি। ১৮ রান এসেছে অধিনায়কের ব্যাট থেকে। তার বিদায় অবশ্য দলের রান তাড়ায় খুব একটা প্রভাব পড়েনি।
এদিন লিটন রীতিমতো টর্নেডো বইয়ে দেন সিলেটের বোলারদের ওপর। ইনিংসের ১৪তম ওভারে তিন ছক্কা এবং এক চারে ২৪ রান তোলে কুমিল্লা। যা আসরের সচেয়ে খরুচে ওভার। সাজঘরে ফেরার আগে লিটনের ব্যাট থেকে এসেছে দলীয় সর্বোচ্চ ৪২ বলে ৭০ রান।
মিডল অর্ডারে খুশদিল শাহ এবং জাকের আলি দ্রুত সাজঘরে ফিরলেও জনসন চার্লস এবং মোসাদ্দেক হোসেনের অপরাজিত ইনিংসে এক ওভার হাতে রেখেই ৫ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় কুমিল্লা।
এর আগে টস হেরে ব্যাটিং করতে নেমে শুরতেই মোহাম্মদ হারিসকে হারায় সিলেট। এই পাকিস্তানি ওপেনার হাসান আলির লেন্থ বলে স্কুপ করতে গিয়ে লেগ বিফোরের ফাঁদে পড়ে সাজঘরে ফিরেছেন। এর আগে তার ব্যাট থেকে এসেছে ৬ বলে ৭ রান।
এদিন ব্যাটিং অর্ডারে প্রমোশন দেয়া হয় আকবর আলিকে। তিন নম্বরে খেলতে নেমে সুবিধা করতে পারেননি এই তরুণ ব্যাটার। ২ বল খেলে এক রান করেছেন তিনি। আরেক টপ অর্ডার ব্যাটার জাকির হাসানও দ্রুতই সাজঘিরে ফিরেছেন। এই ইনফর্ম ব্যাটার কাটা পড়েছেন ৯ রান করে।
২০ রানে ৩ উইকেট হারানো সিলেটের হাল ধরেন অভিজ্ঞ মুশফিকুর রহিম এবং নাজমুল হোসেন শান্ত। এই দুইজনই উইকেটে থিতু হয়েও ইনিংস বড় করেত পারেননি। মুশফিক ফিরেছেন ১৬ রান করে। আর শান্ত ১৯ বল খেলে কাটা পড়েছেন আনলাকি থার্টিনে।
৫৩ রানের মধ্যেই ৭ উইকেট হারিয়ে সিলেট যখন খাদের কিনারায়, তখন ত্রাতা হয়ে আসেন থিসারা পেরেরা এবং ইমাদ ওয়াসিম। আট নম্বর উইকেটে তাদের ৮০ রানের অপরাজিত জুটিতে লড়াই করার মতো পুঁজি পায় দল। শেষ পর্যন্ত ৭ উইকেট হারিয়ে ১৩৩ রান তোলে সিলেট।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- মেসির হ্যাটট্রিক, শেষ মুহুর্তের গোলে শেষ হলো আলজেরিয়া বনাম আর্জেন্টিনার ম্যাচ, জানুন ফলাফল
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ