ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
৬ মাস অন্তর পরীক্ষা টাইগারদের, কঠিন নিয়ম শুরু হচ্ছে বিসিবিতে
দেশের ক্রিকেট বোর্ডে নেক কিছু বদলাচ্ছে। টি-টোয়েন্টি ক্রিকেটে একটা নতুন যুগ শুরু হয়েছে মুশফিকুর রহিম এবং তামিম ইকবাল অবসর নেওয়ার পর। অলরাউন্ডার মাহমুদুল্লাহকে টি-টোয়েন্টি দলে রাখা হচ্ছে না। টেস্ট থেকে তিনি অবসর নিয়েছেন। তাঁকে শুধু এক দিনের ক্রিকেটে রাখা হতে পারে। সদ্য ভারতকে এক দিনের সিরিজ়ে হারিয়েছে বাংলাদেশ। ২-১ ব্যবধানে সিরিজ় জেতে তারা। যদিও টেস্ট ক্রিকেটে দাপটের সঙ্গে জেতে ভারত। এমন অবস্থায় কোচ রাসেল ডোমিঙ্গো দায়িত্ব ছেড়েছেন। বোর্ড চাইছে সাদা এবং লাল বলের ক্রিকেটে আলাদা কোচ হোক। ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা যে ভাবে খেলছে। কিন্তু বাংলাদেশ শেষ পর্যন্ত তা করবে কি না সেই নিয়ে সন্দেহ রয়েছে।
বার্ষিক চুক্তিতে যে বদল আনতে চলেছে বাংলাদেশ সেই বিষয়ে ক্রিকেট কর্তা জালাল ইউনিস বলেন, “চুক্তিতে থাকা ক্রিকেটারদের ছ’মাস অন্তর বিচার করা হবে। আমরা চাই ওরা এই বার্ষিক চুক্তিকে গুরুত্ব দিক। চুক্তিতে থাকা কোনও ক্রিকেটার যদি খারাপ খেলে তাকে বাদ দিয়ে দেওয়া হবে কি না সেই বিষয়ে এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। কিন্তু আমরা চাই বোর্ডের বার্ষিক চুক্তিতে ঢোকার জন্য ক্রিকেটারদের মধ্যে একটা প্রতিযোগিতা থাকুক।” বাংলাদেশের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন বলেন, “নতুন নিয়মের ফলে ক্রিকেটাররা এটা ভেবে নেবে না যে, দলে তাদের জায়গা পাকা। তবে ছ’মাস অন্তর চুক্তি পাল্টে যাবে এমন নয়। সকলে যাতে ভাল খেলে সেই জন্যই এই নতুন নিয়ম। সকলে জানবে খারাপ খেললে তাদের দিকে আঙুল উঠবে।”
বাংলাদেশের ক্রিকেটাররা এখন ব্যস্ত বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলার জন্য। আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ ফিরবে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলে। বাংলাদেশে খেলতে যাবে ইংল্যান্ড। আয়ারল্যান্ডের বিরুদ্ধেও খেলবে বাংলাদেশ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- মেসির হ্যাটট্রিক, শেষ মুহুর্তের গোলে শেষ হলো আলজেরিয়া বনাম আর্জেন্টিনার ম্যাচ, জানুন ফলাফল
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ