ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
টি-২০ তে বাংলাদেশের জন্য তৈরি নতুন এক মুখ
গত বিপিএলে কুমিল্লার শিরোপা জয়ে উল্লেখযোগ্য অবদান ছিল তানভিরের। ওভারপ্রতি ৭.৬৫ রান দিয়ে টুর্নামেন্টের তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন তিনি। স্পিনারদের মধ্যে যৌথভাবে সর্বোচ্চ ছিলেন সাকিব আল হাসানের সঙ্গে। বিপিএলের পর ঢাকা প্রিমিয়ার লিগে ছিলে চতুর্থ সর্বোচ্চ উইকেট শিকারি। আবাহনী লিমিটেডের হয়ে ১৫ ম্যাচে ২২ উইকেট নিয়েছিলেন ওভারপ্রতি মাত্র ৪.৫৮ রান দিয়ে।
তাকে বলা যায় ঢাকার ক্লাব ক্রিকেটের ফসল। বয়সভিত্তিক ক্রিকেটের জাতীয় পর্যায়ে সেভাবে খেলেননি। ২০১৪ সালে ঢাকার প্রথম বিভাগ ক্রিকেট দিয়ে শুরু করে আস্তে আস্তে এগিয়েছেন। জাতীয় নির্বাচকদের রাডারে আছেন অনেক দিন ধরেই। ২০১৮ সালে যখন এসিসি ইমার্জিং টিমস এশিয়া কাপ খেলতে খেলতে তাকে পাকিস্তানে পাঠানো হয়, তখনও খুব বেশি লোকে তাকে চিনতেন না। পরের বছর দেশের মাঠেও ইমার্জিং এশিয়া কাপ খেলেন তিনি।
২০২১ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ ইমার্জিং দলেও জায়গা হয় তার। গত বছর বাংলাদেশ ‘এ’ দলের হয়ে সফর করেছেন ওয়েস্ট ইন্ডিজে। প্রথম শ্রেণির ক্যারিয়ার অবশ্য খুব সমৃদ্ধ নয় এখনও। তবে উন্নতির ছাপ রাখছেন তিনি সেখানেও। এবার জাতীয় লিগে শিকার করেছেন ৬ ম্যাচে ২০ উইকেট।
তবে বিপিএলের প্রচার যেহেতু বেশি, এই টুর্নামেন্ট দিয়েই তিনি নজর কেড়েছেন আলাদা করে। গত আসরের সাফল্যের পরও এবার প্রথম থেকে তাকে একাদশে রাখেনি কুমিল্লা। প্রথম দুই ম্যাচে দর্শক হয়ে থাকার পর তার সুযোগ মেলে তৃতীয় ম্যাচে। মাঠে নেমেই নিজের কার্যকারিতা দেখান ২৬ বছর বয়সী স্পিনার। ফরচুন বরিশালের বিপক্ষে নেন ৪ উইকেট!
সেই ধারাবাহিকতা ধরে রাখেন পরের ম্যাচেও। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে প্রথম ওভারেই দলকে এনে দেন উসমানের খানের উইকেট। পরে আরেক বিপজ্জনক ব্যাটসম্যান দারভিশ রাসুলিও তার শিকার। ৪ ওভারে ২৬ রানে ২ উইকেট নিয়ে অবদান রাখেন তিনি দলের প্রথম জয়ে।
গত আসরের মতো এবারও কুমিল্লায় তানভিরের অধিনায়ক ইমরুল। চট্টগ্রামের বিপক্ষে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে অভিজ্ঞ এই ব্যাটসম্যান বললেন, সময় হয়েছে তানভিরকে জাতীয় দলে সুযোগ দেওয়ার।
“তানভিরকে দুই বছর ধরে দেখছি। ওর মতো বোলার… বিশেষ করে টি-টোয়েন্টি ক্রিকেটে আমি মনে করি, ও তৈরি বাংলাদেশের প্রতিনিধিত্ব করার জন্য। শুধু এক বছর নয়, গত বছরও খুব ভালো বোলিং করেছে ও। আমাদের কুমিল্লা দলের (শিরোপা) জয়ের পেছনে ওর অনেক বড় অবদান ছিল।”
“ও এমন একজন বোলার, যে খুব চিন্তা করে বোলিং করে। ব্যাটসম্যান কী খেলতে চাচ্ছে, তা বুঝে বল করে। এটা খুব গুরুত্বপূর্ণ, স্মার্ট বোলার। প্রতিদিনই অনেক শিখছে। ওর শেখার ব্যাপারটা ভালো। আমি বলব যে ওর ভবিষ্যৎ অনেক ভালো।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- মেসির হ্যাটট্রিক, শেষ মুহুর্তের গোলে শেষ হলো আলজেরিয়া বনাম আর্জেন্টিনার ম্যাচ, জানুন ফলাফল
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ