ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
দুর্ঘটনার ১৭ দিন পর ভক্তদের অবিশ্বাস্য এক বার্তা দিলেন রিশাভ পান্ত
অবশেষে দুর্ঘটনার ১৭ দিন পর প্রথমবার মুখ খুললেন পান্ত। জানালেন, তার অস্ত্রোপচার সফল হয়েছে। এখন সেরে ওঠার পথে আছেন। শিগগিরই মাঠে ফিরে সতীর্থ-সমর্থকদের সঙ্গে দেখা করতে মুখিয়ে আছেন বলেও জানান পান্ত।
সোমবার সন্ধ্যায় পান্ত তার অ্যাকাউন্ট থেকে দুটি টুইট করেছেন। প্রথম টুইটে পান্ত লেখেন, ‘সবরকমের সহযোগিতা এবং শুভেচ্ছার জন্য আমি অভিভূত এবং কৃতজ্ঞ। আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আমার অস্ত্রোপচার সফল হয়েছে। সেরে ওঠার যাত্রাটা শুরু হয়েছে। ভবিষ্যতের চ্যালেঞ্জের জন্য আমি তৈরি। অফুরন্ত সমর্থনের জন্য ভারতীয় ক্রিকেট বোর্ড, জয় শাহ এবং সরকারকে ধন্যবাদ জানাচ্ছি।’
প্রথম টুইটের ঠিক ১৪ মিনিট পর পান্তের অ্যাকাউন্ট থেকে দ্বিতীয় টুইট ভেসে আসে। সন্ধ্যায় সেই টুইটে ভারতীয় দলের তারকা উইকেটরক্ষক এবং ব্যাটার লেখেন, ‘অফুরন্ত ভালোবাসা এবং মনোবল বাড়ানোর জন্য হৃদয় থেকে সকল সমর্থক, সতীর্থ, চিকিৎসক এবং ফিজিওদের ধন্যবাদ জানাতে চাই। মাঠে সকলের সঙ্গে দেখা করতে মুখিয়ে আছি।’
উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর ভারতের উত্তরাখণ্ডের রুরকিতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় আহত হন পান্ত। তার হাঁটুতে অস্ত্রোপচার হয়েছে। ইএসপিএন ক্রিকইনফোর প্রতিবেদন অনুযায়ী, ভারতীয় বোর্ডকে যে মেডিক্যাল রিপোর্ট দেওয়া হয়েছিল, তাতে পান্তের হাঁটুর তিনটি গুরুত্বপূর্ণ লিগামেন্ট ছিঁড়ে গিয়েছিল। এরইমধ্যে দুটি ঠিক করা হয়েছে। তৃতীয় লিগামেন্টের ক্ষেত্রে আরও ছয় সপ্তাহ লাগবে।
ফলে ২০২৩ সালে পান্তের পেশাদারি ক্রিকেটে ফেরার সম্ভাবনা কার্যত নেই। আইপিএল খেলার তো সম্ভাবনা নেই-ই। ঘরের মাঠে আগামী অক্টোবর-নভেম্বরে যে ওয়ানডে বিশ্বকাপ হবে, তাতেও সম্ভবত খেলতে পারবেন না তিনি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- মেসির হ্যাটট্রিক, শেষ মুহুর্তের গোলে শেষ হলো আলজেরিয়া বনাম আর্জেন্টিনার ম্যাচ, জানুন ফলাফল
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ