ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
বিপিএলে সিলেট কে নিয়ে যে গোপন তথ্য দিলেন ইমাদ ওয়াসিম
দুজনের মধ্যে বন্ধুত্ব আছে বোঝা গেলো। যার শুরুটা অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দিয়ে। বন্ধু নাসিরের দলকে হারাতে ২০ রানে ৩ উইকেট নেওয়ার পর ব্যাট হাতে ১১ রান করেছেন ইমাদ। প্রথমবার পেয়েছেন ম্যাচ সেরার পুরস্কার। সিলেট স্ট্রাইকার্সের জন্য বিপিএলটা অনেক সহজ হয়ে গেছে ধারাবাহিক পারফরম্যান্স করা। ঢাকায় পাঁচদিনে চার ম্যাচ খেলে চারটিতেই জয় তুলে নেয়। চট্টগ্রামে পাঁচদিনের বিরতির পর মাঠে নেমে একই ধারাবাহিকতা।
সাফল্যের রহস্য জানাতে গিয়ে পাকিস্তানের এই স্পিন অলরাউন্ডার বললেন, ‘আমরা খুবই ভালো শুরু পেয়েছি। প্রতিটি দল এমন শুরু চাইবে। চার-পাঁচ ম্যাচ জিততে চাইবে। ভাগ্য আমাদের সঙ্গে আছে, আমরা সবকটি ম্যাচ জিতেছি। সবচেয়ে ভালো যে বিষয়টি তা হলো, দলের প্রত্যেকের সম্পৃক্ততা আছে। পেসার, স্পিনার, টপ অর্ডার ব্যাটসম্যান, মিডল অর্ডার-লোয়ার অর্ডার প্রত্যেকের অবদান আছে। এখন পর্যন্ত আমরা দারুণ কম্বিনেশন পেয়েছি। ড্রেসিংরুমের পরিবেশও খুবই ভালো।’
ঢাকায় চার ম্যাচে চারটিতে সিলেট হেসেখেলেই জিতেছে। চার ম্যাচের তিনটিরই জয়ের নায়ক ছিলেন তৌহিদ হৃদয়। এছাড়া জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত রান করছেন নিয়মিত। মুশফিক, থিসারা দলের দাবি মেটাচ্ছেন। বোলিংয়ে মাশরাফি, আমির, ইমাদ, রাজারা দ্যুতি ছড়াচ্ছেন। ব্যাট-বলের পারফর্মের সঙ্গে ফিল্ডিংয়েও দলটা ভালো করছে। তাতে কাজটা সহজ হয়ে যাচ্ছে বলে মনে করেন ইমাদ, ‘স্পিনার, পেসার, ব্যাটসম্যানরা সবাই পারফর্ম করছে। ড্রেসিংরুমের পরিবেশ সব সময় দারুণ হয় যখন আপনি সবগুলো ম্যাচ জিতবেন। সঙ্গে আমাদের দলটা বেশ শক্তিশালী। বিশেষ করে স্থানীয় ক্রিকোটররা শান্ত, হৃদয়, মুশফিক, মাশরাফিরা অসাধারণ পারফর্ম করছে।’
এসবের সঙ্গে মাশরাফির নেতৃত্ব খুব কাজে আসছে বলেও মত ইমাদের, ‘ক্রিকেটের সে কিংবদন্তি। অসাধারণ নেতা, দারুণ মানুষ। সে কতটা ভালো তা প্রকাশ করার মতো যথেষ্ট শব্দ আমার কাছে নেই। তার জন্য আমার সবটুকুই সম্মানের। অভিভাবক হিসেবে সে যা বলে তাই আমরা অনুসরণ করি। খেলাটাকে সে খুব উপভোগ করে। আমার সঙ্গে কাজ করা সেরা মানুষদের একজন সে।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- মেসির হ্যাটট্রিক, শেষ মুহুর্তের গোলে শেষ হলো আলজেরিয়া বনাম আর্জেন্টিনার ম্যাচ, জানুন ফলাফল
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ