ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
অবিশ্বাস্য হলেও সত্যঃ আরও একবর আকাশছোঁয়া দামে বিক্রি হলো আইপিএলের সম্প্রচার স্বত্ব
ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর প্রতিবেদনে বলা হয়, আটটি পক্ষের মধ্যে মাত্র দুটি নিলামে অংশ নিয়েছিল- ভিয়াকম ১৮ ও ডিজনি স্টার।
পাঁচ বছর মেয়াদে প্রতি ম্যাচের মূল্য দাঁড়াচ্ছে ৭ কোটি ৯ লাখ রুপি। গত জুনে পাঁচ বছরের জন্য ছেলেদের আইপিএলের সম্প্রচার স্বত্ব বিক্রি করা হয় ৪৮ হাজার ৩৯০ কোটি ৫০ লাখ রুপিতে। যেখানে প্রতি ম্যাচের মূল্য ৫৮ কোটি রুপি।
মেয়েদের টুর্নামেন্টে প্রথম তিন বছরের প্রতি মৌসুমে ২২ ম্যাচ ধরে প্রতি ম্যাচের মূল্য ৭ কোটি ৯ লাখ রুপি। টুর্নামেন্টের আবেদনের ওপর ভিত্তি করে ২০২৬ সাল থেকে আরও একটি দল যুক্ত করে ম্যাচ সংখ্যা বাড়িয়ে ৩৪ করতে পারে বিসিসিআই।
প্রথমবার অনুষ্ঠেয় মেয়েদের আইপিএলে পাঁচটি দল রাখা হবে বলে ধারণা করা হচ্ছে। বিসিসিআই ভারত জুড়ে ১০টি শহরের একটি সংক্ষিপ্ত তালিকা করেছে এবং পাঁচটি দল একটি করে শহরের সঙ্গে যুক্ত হবে।
এর আগে ইএসপিএনক্রিকইনফোর প্রতিবেদনে বলা হয়েছিল, ছেলেদের আইপিএলের দল চেন্নাই সুপার কিংস, কলকাতা নাইট রাইডার্স, রাজস্থান রয়্যালস, সানরাইজার্স হায়দরাবাদ, পাঞ্জাব কিংস, দিল্লি ক্যাপিটালস ও গুজরাট টাইটান্সের মালিকরা মেয়েদের টুর্নামেন্টের দলের জন্য বিড জমা দিয়েছেন।
বিসিসিআই বিড জমা দেওয়ার সময়সীমা ২৩ জানুয়ারি পর্যন্ত নির্ধারণ করেছে। দলগুলির মালিকানা দেওয়া হবে ১০ বছরের জন্য (২০২৩-৩২)। ২৫ জানুয়ারি পাঁচ বিজয়ীর নাম ঘোষণা করা হবে।
টুর্নামেন্টের সময়সূচি এখনও চূড়ান্ত হয়নি। ছেলেদের টুর্নামেন্ট শুরুর আগে ৫ থেকে ২৩ মার্চ পর্যন্ত হতে পারে মেয়েদের আসর। প্রথম তিন মৌসুমে হবে ২২ ম্যাচ করে।
প্রাথমিক পর্বে প্রতিটি দল একে অন্যের বিপক্ষে খেলবে দুইবার করে। পয়েন্ট টেবিলের দ্বিতীয় ও তৃতীয় দলের মধ্যে হবে এলিমিনেটর ম্যাচ। এই ম্যাচে জয়ী দলের বিপক্ষে ফাইনালে খেলবে টেবিলের শীর্ষ দল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- মেসির হ্যাটট্রিক, শেষ মুহুর্তের গোলে শেষ হলো আলজেরিয়া বনাম আর্জেন্টিনার ম্যাচ, জানুন ফলাফল
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ