ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
খেলোয়াড়ি জিবনের একটা বছর হারিয়ে গেল রিশভ পন্তের
গেল ৩০ ডিসেম্বর ভয়াবহ গাড়ী দুর্ঘটনায় পন্ত বেঁচে ফিরলেও তার হাঁটুর তিনটি লিগামেন্টই ছিড়ে গেছে। সম্প্রতি অস্ত্রপচারের মাধ্যমে তার দুটি জোড়া লাগানো হয়েছে। আরেকটির অস্ত্রপচার ছয় সপ্তাহ পর করা হবে।
এর ফলে নিশ্চিতভাবে পন্ত আগামী ৬ মাস মাঠেই ফিরতে পারবেন না। এর ফলে ঘরের মাঠে অক্টোবর-নভেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপের দলে তার সুযোগ পাওয়ার সম্ভাবনাও নেই।
চলাফেরা ও ভারসাম্য রক্ষা করে ঠিকমতো দাঁড়ানোর ক্ষেত্রে লিগামেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পন্তের তিনটি লিগামেন্ট ছিড়ে যাওয়ায় তার চিকিৎসা পদ্ধতি বেশ কিছুটা সময়সাপেক্ষ হবে। ঠিক কবে নাগাদ পন্ত মাঠে ফিরতে পারবেন, অনুশীলন শুরু করতে পারবেন সেটা নির্দিষ্ট করে বলতে পারছেন না ডাক্তাররাও। তবে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ডের (বিসিসিআই) নির্বাচকরা জানিয়েছেন, কমপক্ষে ছয় মাস মাঠের বাইরে থাকতে হবে তাকে।
তাতে করে দিল্লি ক্যাপিটালসের হয়ে আইপিএলেও খেলতে পারবেন না। আগামী ১ এপ্রিল থেকে শুরু হবে আইপিএলের নতুন মৌসুম। পাশাপাশি জুনে ভারতের হয়ে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও খেলতে পারবেন না তিনি।
পন্ত সবশেষ গেল ডিসেম্বরে বাংলাদেশের বিপক্ষে খেলেছিলেন। এরপর ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে চলমান সিরিজে তাকে বিশ্রাম দেওয়া হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- মেসির হ্যাটট্রিক, শেষ মুহুর্তের গোলে শেষ হলো আলজেরিয়া বনাম আর্জেন্টিনার ম্যাচ, জানুন ফলাফল
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ