ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
"স্বপ্ন ছিল মাশরাফি ভাই, মুশফিক ভাইদের সঙ্গে খেলার"
ছোটবেলা থেকেই স্বপ্ন দেখতেন একদিন মাশরাফি এবং মুশফিকুর রহিমের সাথে এক দলে খেলবেন। সেই স্বপ্ন পূরণ হয়েছে বিপিএলের মধ্য দিয়ে। বাংলাদেশ প্রিমিয়ার লিগে একই দলের হয়ে খেলছেন মাশরাফি, মুশফিক এবং তৌহিদের হৃদয়।
বাংলাদেশের যুব বিশ্বকাপ জয়ের অন্যতম সেরা সদস্য ছিলেন তৌহিদের হৃদয়। ব্যাট হাতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এবার বিপি এল আলো ছড়াচ্ছেন ২২ বছর বয়সী এই ব্যাটসম্যান। ৭ চার ও ১ ছক্কায় ৩৪ বলে ৫৫ রানের ইনিংস খেলে তিনি ম্যান অব দা ম্যাচ নির্বাচিত হয়েছেন তিনি।
পরে সংবাদ সম্মেলনে এসে হৃদয় শোনালেন মাশরাফি-মুশফিকদের কাছ থেকে কতটা প্রেরণা তিনি পেয়েছেন। হৃদয় বলেন, “মাশরাফি ভাইয়ের কথা আলাদা করে বলার কিছু নেই। উনি তো আমাদের সবার অধিনায়ক। প্রথম থেকেই উনি আমাকে বলে আসছেন, উনার প্রথম টার্গেটই আমি ছিলাম, আমাকে দলে নেবেন”
“আমার অনেক সৌভাগ্য যে… স্বপ্ন ছিল মাশরাফি ভাই, মুশফিক ভাইদের সঙ্গে খেলার। সেটা পারছি এবার এবং ভালো একটা গাইডলাইনের ভেতর আছি। সবচেয়ে বড় কথা, স্বাধীনতা পেয়েছি ভালোভাবে এবং চেষ্টা করছি তা কাজে লাগাতে।”
তবে উইকেট-কন্ডিশন যেমন হোক বা প্রতিপক্ষ যে-ই থাকুক, ১৯৫ রান তাড়ার কাজটি সহজ নয় কখনোই। হৃদয় জানালেন, লক্ষ্য জানার আগে থেকেই তারা রান তাড়ার বিশ্বাস পেয়েছিলেন মাশরাফি-মুশফিকের কাছ থেকেই।
“প্রথম ইনিংস খেলার মধ্যেই মুশফিক ভাই, মাশরাফি ভাইরা বলছিলেন যে, উইকেট অনেক ভালো আছে, বল ভালোভাবে ব্যাটে আসছে, ২০০ রান হলেও এখানে তাড়া করার মতো। আমরা সেটা সবসময় বিশ্বাস করেছি। প্রথম ইনিংস শেষেও ড্রেসিং রুমে একটা কথাই হয়েছে যে, শুরুটা ভালো করতে পারলে এই রান আমরা তাড়া করতে পারব। মাশরাফি ভাই, মুশফিক ভাই যে পরিকল্পনা দিয়েছেন, বাস্তবায়ন করতে পেরেছি।”
“দলের যে পরিকল্পনা ছিল, সেভাবেই আমি চেষ্টা করেছি পাওয়ার প্লে কাজে লাগাতে, যেহেতু সুযোগটা আমাকে দেওয়া হয়েছে ওপরে ব্যাটিং করার। মাশরাফি ভাই, মুশফিক ভাই যে সুযোগটি দিয়েছেন, তা কাজে লাগাতে চেষ্টা করেছি।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- মেসির হ্যাটট্রিক, শেষ মুহুর্তের গোলে শেষ হলো আলজেরিয়া বনাম আর্জেন্টিনার ম্যাচ, জানুন ফলাফল
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ