ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩

প্রথমবারের মত তাসকিনের শিকার কোহলি, দেখুন সর্বশেষ স্কোর

২০২২ ডিসেম্বর ২৩ ১৫:০৬:১৯

প্রথমবারের মত তাসকিনের শিকার কোহলি, দেখুন সর্বশেষ স্কোর

তবে এই ১১ টেস্টের একটিও বাংলাদেশের মাঠে খেলা হয়নি এই গতিতারকার। ভারতের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে তাই খেলতে মুখিয়েই ছিলেন তাসকিন। যদিও সদ্যই ইনজুরি কাটানো এই পেসারকে নিয়ে কোনো রিস্ক নিতে চায়নি বোর্ড। অবশেষে ঢাকা টেস্টে এসে ভারতের বিপক্ষে মাঠে নামার মাধ্যমে অভিষেকের ৫ বছর পর এই ফরম্যাটের ক্রিকেটে দেশের মাটিতে মাঠে নামলেন এই পেসার।

আর মাঠে নেমেই বড় উইকেট দিয়েই দেশের মাটিতে টেস্টের প্রথম শুরু করলেন তাসকিন। এই টাইগার পেসার ঢাকা টেস্টের দ্বিতীয় দিন ভারতের ব্যাটসম্যান বিরাট কোহলিকে নিজের শিকার বানিয়েছেন। কোহলিও তাসকিনের বোলিং তোপে মাত্র ২৪ রান করেই প্যাভিলিয়নের পথ ধরেছেন।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ