ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩

দুর্দান্ত সেঞ্চুরি করার পরে জাকিরকে নিয়ে যা বললেন ভারত কোচ দ্রাবিড়

২০২২ ডিসেম্বর ১৭ ২০:২৭:৫৪

দুর্দান্ত সেঞ্চুরি করার পরে জাকিরকে নিয়ে যা বললেন ভারত কোচ দ্রাবিড়

ধৈর্য, সংযম ও দলের জন্য লড়তে চাওয়ার ছাপ ছিল জাকিরের পুরো ইনিংসজুড়ে। তবুও জাকির সংবাদ সম্মেলনে থাকলেন বেশ নির্লিপ্ত। উচ্ছ্বাসের ছিটেফোঁটাও থাকলো না, কথাও বললেন মেপে মেপে। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের ড্রেসিংরুম থেকে সংবাদ সম্মেলন কক্ষে আসতে হয় পুরো মাঠ পেরিয়ে।

ওই পথেই দেখা ভারতের কোচ ও কিংবদন্তি ক্রিকেটার রাহুল দ্রাবিড়ের সঙ্গে। টুুকটাক কথাও তাদের হয়েছে। কী বলেছিলেন সেটিই জানতে চাওয়া হয় সংবাদ সম্মেলনে। জবাবে জাকির বলেছেন, ‘স্যার বলেছেন যে, খুব ভালো ব্যাটিং করেছ। আর অভিনন্দন জানিয়েছে আর কী। ’

১৬৪ টেস্ট খেলা দ্রাবিড়ের ১৩ হাজারের বেশি রান রয়েছে। এমন একজনের কাছ থেকে অভিবাদন পেয়ে কেমন লাগছে? জাকির এ নিয়ে বলেন, ‘এমন গ্রেট একজন প্লেয়ার, গ্রেট একজন কোচ এসে যদি অনুপ্রেরণা দেয়, অবশ্যই খুব ভালো লাগে। ’

শুধু রাহুল দ্রাবিড়ই নন, জাকিরকে শুভেচ্ছা জানিয়েছেন বিরাট কোহলিও। আধুনিক ক্রিকেটের সবচেয়ে বড় তারকাদের একজন মাঠে থেকেই দেখেছেন জাকিরের সেঞ্চুরি। এরপর তাকে জানিয়েছেন অভিনন্দনও, ‘উনি অভিনন্দন জানাচ্ছিলেন। আমি ধন্যবাদ দিয়েছি। ’

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ