ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
বাংলাদেশের সামনে বিশাল রানের লক্ষ্য দিল ভারত
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে মাঠে নেমেছে বাংলাদেশ। এই ম্যাচ জিততে হলে বাংলাদেশের দরকার ৫১৩ রান। টস জিতে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ৪০০ রান করে ভারত। জবাব দিতে নেমে ১৫০ রানেই অলআউট হয়ে যায় বাংলাদেশ। নিজেদের দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ২৫৮ রান করে ইনিংস ঘোষণা করেছে ভারত।
২৫৪ রানে এগিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে ভারত। দিনের ঘণ্টা পার করে দ্বিতীয় ইনিংসে মাঠে নামে তারা। তৃতীয় দিন লাঞ্চের আগে কোনো উইকেট হারায়নি সফরকারীরা। বিরতি থেকে ফিরে অবশ্য বেশিক্ষণ থাকতে পারেননি লোকেশ রাহুল। ভারতীয় অধিনায়ক খালেদ আহমেদের বলে পুল করতে যান, ফাইন লেগে দারুণ ক্যাচ ধরেন তাইজুল ইসলাম। ৬২ বলে ২৩ রান করেন রাহুল, ভাঙে ৭০ রানের উদ্বোধনী জুটি।
এরপর থেকে স্বাচ্ছন্দ্যে খেলতে থাকেন শুভমন গিল ও চেতেশ্বর পূজারা। তাদের দুজনের জুটিতে আসে ১১৩ রান। মাঝে বল করেন ইয়াসির আলি রাব্বি, লিটন দাস ও নাজমুল হোসেন শান্তও। ১৫২ বলে ১০ চার ও ৩ ছক্কায় ১৫২ বলে ১১০ রান করে আউট হন গিল। ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির দেখা পান তিনি। মেহেদী হাসান মিরাজের বলে মাহমুদুল হাসান জয়ের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরত যান গিল।
সেঞ্চুরি তুলে নেন পূজারাও। এই ব্যাটার ১৩০ বল খেলে ১০২ রান করে অপরাজিত থাকেন। ২৯ বলে ১৯ রান করে অপরাজিত থাকেন কোহলিও।
এর আগে ৮ উইকেট হারিয়ে ১৩৩ রান নিয়ে দিন শুরু করে বাংলাদেশ। ৭৫ রানে পাঁচ উইকেট হারিয়ে ফেলার পর ব্যাটিং বিপর্যয়ে পড়ে স্বাগতিকরা। মেহেদী হাসান মিরাজ ১৬ ও এবাদত হোসেন ১৩ রানে অপরাজিত থেকে দিন শুরু করেন।
সকালে মিনিট বিশেক কাটিয়ে দেন এই দুই ব্যাটার। ২ চার ও ১ ছক্কায় ৩৭ বলে ১৭ রান করে কুলদ্বীপ যাদবের বলে আউট হয়ে গেছেন এবাদত হোসেন। টার্ন করা বলে ফ্লিক করতে গিয়ে আউট হন এই ব্যাটার। ফাইফার পূর্ণ হয় যাদবের।
এরপর খালেদ লড়ছিলেন ভালোই। তিনি টিকে ছিলেন ১৪ বল, যদিও কোনো রান করতে পারেননি। কিন্তু অন্যদিকে আউট হয়ে যান মিরাজই। ২ চার ও ১ ছক্কায় ৮২ বলে ২৫ রান করার পর অক্ষর প্যাটেলের বলে স্টাম্পিং হন তিনি।
ভারতের পক্ষে ১৩ ওভারে ২ মেডেনসহ ২০ রান দিয়ে ৩ উইকেট নেন মোহাম্মদ সিরাজ। ১৬ ওভারে ৪০ রান দিয়ে ৫ উইকেট পান কুলদ্বীপ যাদব। অক্ষর প্যাটেল ও উমেশ যাদব পান এক উইকেট করে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- মেসির হ্যাটট্রিক, শেষ মুহুর্তের গোলে শেষ হলো আলজেরিয়া বনাম আর্জেন্টিনার ম্যাচ, জানুন ফলাফল
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ